Monday, April 10th, 2017
পিরোজপুর জেলা পরিষদকে আধুনিক ও মডেল জেলা পরিষদ হিসেবে গড়ে তোলা হবে …. মহিউদ্দিন মাহারাজ
হাফিজুর রহমান, ইন্দুরকানী : পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন মহারাজ বলেছেন, আমি কোন রাজনৈতিক ভিশন বাস্তবায়নের জন্য আসিনি। পিরোজপুরের উন্নয়নের জন্য কাজ করতে চাই। আর সে লক্ষে পিরোজপুর জেলা পরিষদকে আধুনিক ও মডেল জেলা পরিষদ হিসেবে গড়ে তুলবো। গতকাল সোমবার দুপুরে ইন্দুরকানী উপজেলা পরিষদ সভা কক্ষে জেলা পরিষদ সদস্য ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মহিউদ্দিন মহারাজ বলেন, প্রতিটি উপজেলায় জেলা পরিষদের যে সকল জমি আছে তা ব্যবহার করে মানুষের কল্যাণে এবং আয়বর্ধক কাজ করার জন্য আমারবিস্তারিত পড়ুন
জেলা পরিষদ চেয়ারম্যানের ইন্দুরকানীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান
ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে পুড়ে যাওয়া দোকান মালিকদের আর্থিক সহায়তা প্রদান করেছেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ। আজ সোমবার বিকেলে তিনি ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে সহায়তা প্রদান করেন এবং জেলা পরিষদ থেকে সার্বিক সহযোগীতা করার আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল হুদা, ওসি নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. এম মতিউর রহমান, সাধারণ সম্পাদক মৃধা মোঃ মনিরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির, সাহিদা বেগম ইউপি চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন হাওলাদার, কবির হোসেনবিস্তারিত পড়ুন
পিরোজপুর-ঢাকা রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ।। শত শত মানুষ ভোগান্তিতে
কন্ঠ রিপোর্ট : আজ সোমবার থেকে ঢাকার সাথে পিরোজপুরের সরাসরি যাত্রীবাহী বাস চলাচল অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গেছে। ফলে ঢাকা থেকে পিরোজপুর ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের শত শত যাত্রী ভোগান্তিতে পড়েছেন। পিরোজপুরের সরকার দলীয় সাবেক এক ছাত্রনেতার সাথে চার দিন আগে ঢাকাগামী পরিবহন সেবা গ্রীণ লাইন পরিবহণের ড্রাইভার ও হেলপারের সৃষ্ট অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে গতকাল সোমবার সকাল থেকে পিরোজপুর থেকে গোপালগঞ্জ হয়ে চলাচলকারী ঢাকাগামী সকল পরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। জানাগেছে, গোপালগঞ্জ থেকে এসব পরিবহন চলাচল বন্ধের ঘোষণা দেয়া হয়। এরপর থেকে ঢাকা-পিরোজপুর রুটের কোন যাত্রীবাহী পরিবহন উভয়বিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে অগ্নিকান্ডে ২৩ দোকান পুড়ে ছাই।। ৩ কোটি টাকার ক্ষয়-ক্ষতি
ইন্দুরকানী প্রতিনিধি : জেলার ইন্দুরকানী উপজেলা সদর বাজারে এক অগ্নিকান্ডে ২৩ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। রবিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার ইন্দুরকানী বাজারে আলমগীরের মিষ্টির দোকানের চুল্লি থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানাগেছে। আগুন নিমিশেই ছড়িয়ে পড়ে। এতে ২৩টি দোকান একেবারে পুড়ে ভস্মিভূত হয়ে যায়। আগুনের খবর পেয়ে পিরোজপুর ফায়ার এসে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। স্থানীয়দের অভিযোগ, ফায়ার সার্ভিস আসতে এক থেকে দেড় ঘন্টা বিলম্ব করায় ক্ষতির পরিমান বেড়ে যায়। আগুনে গরীব উল্লাহ শ্রমিক ইউনিয়নের অফিস,বিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় পানিতে ডুবে সহোদর দুই শিশুর মৃত্যু
মঠবাড়িয়া প্রতিনিধি : জেলার মঠবাড়িয়ায় পানিতে ডুবে সহোদর দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হল, নাজমুল (১১) ও নাঈম (০৮)। তারা জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ফিরোজ হাওলাদারের ছেলে। জানাযায়, এক মাস আগে শিশু দুটির মায়ের মৃত্যুর পর তাদের মামা মঠবাড়িয়া এনে তাফালবাড়িয়া হাসানিয়া হাফেজি মাদ্রাসায় ভর্তি করে দেয়া হয়। আজ সোমবার দুপুরে মাদ্রাসার ক্লাশ শেষে পার্শবর্তী পুকুরে ওই দুই সহোদর গোসল করতে যায়। এসময় ছোট ভাই পুকুরে পড়ে গেলে বড় ভাই ছোট ভাইকে উদ্ধার করতে গিয়ে দুই সহোদরই পানিতে ডুবে যায়। দুই সহোদরের মামা সোহেল দর্জি জানান, আমার বোনের মৃত্যুর পরবিস্তারিত পড়ুন
পাড়েরহাটে এসএসসি ও জেএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রীদের সম্মাননা প্রদান
ষ্টাফ রিপোর্টার : জেলার ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট সম্মিলিত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি এবং জেএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জিয়াউল আহসান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে এসএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ১৯ ছাত্রীর হাতে ক্রেষ্ট ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়। এ সময় বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ও বিদায়ী ১৮ জন শিক্ষককেও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,বিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় ২৬শ’ প্রান্তিক শিশুর জন্মদিন পালন
ভান্ডারিয়া প্রতিনিধি : জেলার ভান্ডারিয়ায় সোমবার বিকেলে বেসরকারি সংস্থ্যা ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ ভান্ডারিয়া উপজেলা শাখার উদ্যোগে প্রান্তিক শিশুদের শিক্ষা প্রসারে ও শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে নাচে, গানে কেক কেটে শিশুদের জন্মদিন পালন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়পার্টি জেপির উপজেলা যুগ্ন আহবায়ক ও ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার। ‘শিশুদের জন্মদিন উপলক্ষে স্থানীয় ৬৯নং উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের ভান্ডারিয়া আঞ্চলিক শাখার ম্যানেজার প্রশান্ত নাফাক’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও আরও বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক রামপ্রসাদ পাল, স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাজী রোকোনুজ্জামান বশির, ওয়ার্ল্ডভিশন কর্মকর্তাবিস্তারিত পড়ুন
মোড়েলগঞ্জে নকলে সহায়তায় প্রভাষককে জেল।। কেন্দ্রে উত্তরপত্র সরবরাহের দায়ে প্রভাষকসহ ৮ জনের জরিমানা
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোড়েলগঞ্জে আলিম (এইচএসসি) পরীক্ষা কেন্দ্রে নকলে সহায়তার দায়ে এক প্রভাষককে ১৫ দিনের কারাদন্ড এবং এক ছাত্রকে বহিস্কার করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে মোড়েলগঞ্জ লতিফিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র পরিদর্শনকালে মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান এই দন্ডাদেশ দেন। একই সময় জেলার শরণখোলা উপজেলার একটি পরীক্ষা কেন্দ্রের কাছ থেকে উত্তরপত্রসহ আটক ৭ শিক্ষার্থী ও এক প্রভাষককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরীক্ষা চলাকালে উপজেলার রায়েন্দা রাজৈর আলীম মাদ্রাসার পাশের একটি ঘর থেকে আলিম পরীক্ষার উত্তরপত্রসহ তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভারপ্রাপ্ত উপজেলার নির্বাহী কর্মকর্তা মীরবিস্তারিত পড়ুন
বাগেরহাটে শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
বাগেরহাট প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শ্রম সম্পাদক হাবিবুর রহমান সিরাজ বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন হয়। তাই শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে ২০১৯ সালের নির্বাচনে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। আজ সোমবার দুপুরে বাগেরহাটে শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জাতীয় শ্রমিক লীগের বাগেরহাট জেলা শাখার আহবায়ক রেজাউর রহমান মন্টু’র সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ডাঃ মোজাম্মেল হোসেন এমপি, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন
বাগেরহাটে রেকর্ড রুমে দালালী : আইনজীবী সহকারীর জেল
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে জমি পর্চা তুলতে রেকর্ড রুমে দালালির দায়ে অসীম কুমার পাল (৩৭) নামে এক আইনজীবীর সহকারিকে এক মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুমের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদন্ড দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দিন। দন্ডপ্রাপ্ত অসীম কুমার পাল বাগেরহাট পৌরসভার হাড়িখালী এলাকার প্রয়াত কানাইলাল পালের ছেলে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নাজিম উদ্দিন বলেন, রেকর্ড রুমের কর্মরত হাসিবুর রহমান নামে এক ব্যক্তির সাথে যোগসাজসে অসীম পাল সাধারণ মানুষের জমির পর্চা তুলে দিতেবিস্তারিত পড়ুন
