Monday, April 10th, 2017
বাগেরহাটে বাল্য বিয়ে দেওয়ার অভিযোগে বাবা-মায়ের জেল জরিমানা
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে মাদ্রাসা পড়–য়া দশম শ্রেণির ছাত্রী ফাতেমা খাতুনকে বাল্য বিয়ে দেয়ার অভিযোগে বাবা ও মায়ের জেল জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বাগেরহাট সদর উপজেলার কাশেমপুর গ্রামের বাকী বিল্লাহ’র মেয়ে মাদ্রাসা পড়–য়া ছাত্রী ফাতেমাকে বাল্যবিয়ে দেয়ার অভিযোগে ভ্রাম্যমান আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নূরুল হাফিজ সোমবার দুপুরে এ আদেশ দেন। বাগেরহাটে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নূরুল হাফিজ বলেন, সোমবার সকালে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদা আক্তার ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার হাসিমুল হক বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধের এক সেমিনার করার উদ্দেশ্যে ডেমা মাদ্রাসায় যান। সেখানেবিস্তারিত পড়ুন
চিতলমারীতে মা-মেয়েসহ ৩ জনকে ধর্ষনের ঘটনায় দুই আসামী রিমান্ডে
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে পিতাকে বেঁধে রেখে ঋষি সম্প্রদায়ের এক পরিবারের মা-মেয়েসহ ৩ জনকে ধর্ষণ মামলার দুই আসামীকে রিমান্ডে নিয়েছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে আসামীদের ৭ দিনের রিমান্ড আবেদ করলে সোমবার বিকেলে আদালত তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ৬ মার্চ দলিত পরিবারের নিখিল বিশ্বাস বাদি হয়ে চিতলমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলাটি করেন। মামলার বিবরণে জানা গেছে, গত ৫ মার্চ উপজেলার বড়গুনি ঋষি পাড়ায় বাবাকে বেঁধে রেখে মা ও দুই মেয়েসহ ৩ জনকে ধর্ষণের ঘটনা ঘটে। পরদিন ৬ মার্চ নিখিল বিশ্বাস বাদি হয়েবিস্তারিত পড়ুন
পাইকগাছায় মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, সহকারী পুলিশ সুপার সন্দীপ সরকার, ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, অধ্যক্ষ রবিউল ইসলাম। বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান জোয়াদুর রসুল বাবু, এসএম এনামুলবিস্তারিত পড়ুন
পাইকগাছায় এক হিন্দু পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার উত্তরসলুয়া গ্রামের ছাত্তার ফকিরের বিরুদ্ধে অমল কর্মকারের পৈত্রিক সম্পত্তিতে বসবাসরত বসতবাড়ীর সামনে ঘেরা বেড়া দিয়ে অবরুদ্ধ করে রেখেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে থানা পুলিশ বরাবর অভিযোগ ও একাধিকবার শালিসি বৈঠক হয়েছে। সর্বশেষ বিষয়টি আজ সোমবার উপজেলা পরিষদের আইন শৃংখলা সভায় উত্থাপিত হয়েছে। প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার উত্তর সলুয়া গ্রামের মৃত বলরাম কর্মকারের ছেলে অমল কর্মকার গংরা উত্তরাধিকার সূত্রে পৈত্রিক সম্পত্তির উপর দীর্ঘদিন বসবাস করে আসছে। বলরামের ৫ ছেলে যথাক্রমে শ্যামল, অমল, পরিমল, নির্মল ও বাসুদেব কর্মকার। অমলের ৫ ভাইয়ের মধ্যে পরিমল মৃত্যুবরণ করেছে। অনুরূপভাবে আরেকবিস্তারিত পড়ুন
