পাইকগাছায় গাঁজাসহ আটক-২
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজনকে আটক করেছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১১টার দিকে থানার এস আই স্বপন কুমার রায় ও এস আই মোমিনুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে হাসপাতাল সংলগ্ন সরল এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২৫ গ্রাম গাঁজাসহ গোপালপুর গ্রামের অমল কৃষ্ণ দাশের ছেলে পলাশ কুমার দাশ ও ৩০ গ্রাম গাঁজাসহ একই এলাকার রফিকুল ইসলামের ছেলে মাসুম বিল্লাহকে হাতে নাতে আটক করে।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় পৃথক দুটি মামলা হয়েছে বলে ওসি তদন্ত এস এম জাবীদ হাসান জানিয়েছেন।
Please follow and like us:
« কাউখালীর সোনাকুর মৃৎ শিল্প পল্লী পরিদর্শনে তাসমিমা হোসেন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ঝাড়ু বিক্রির ফেরিওয়ালা জয়নাল দফাদার »
