Saturday, April 8th, 2017
নাজিরপুরে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে আ’লীগ প্রার্থীর পক্ষে জনসভা।। স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাংচুরসহ কর্মীদের মারধরের অভিযোগ
নাজিরপুর প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৬ এপ্রিল। এ তিনটি ইউনিয়নের একটিতে চেয়ারম্যান পদে উপনির্বাচন ও দু’টি ইউনিয়নে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্গন করে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে জনসভা করাসহ এক স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর ও কর্মী সর্মথকদের মারধরের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, শুক্রবার আওয়ামী লীগের উদ্যোগে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জগদ্বিশ চন্দ্র হালদারের সভাপতিত্বে স্থানীয় শ্রীরামকাঠী বাজারে জঙ্গি বিরোধী পথ সভার নামে ওই ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী উত্তম কুমারবিস্তারিত পড়ুন
ঝাড়ু বিক্রির ফেরিওয়ালা জয়নাল দফাদার
প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় ফেরি করে ঝাড়ু বিক্রির আয়ে সংসারের ভোরণ-পোষণ জোগাচ্ছেন মোঃ জয়নাল দফাদার। জয়নালের নারকেল পাতার কাঠির তৈরী ঝাড়ু পাইকগাছাসহ দক্ষিণাঞ্চলে ব্যাপক পরিচিতি লাভ করেছে। ফেরি করে ঝাড়ু বিক্রয় করা এখন জয়নাল পেশা হিসেবে গ্রহণ করেছে। পাইকগাছা পৌর বাজারসহ বিভিন্ন এলাকায় তিনি ফেরি করে ঝাড়ু বিক্রি করেন। জয়নাল দফাদার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের মঠবাটী গ্রামের মৃত সুলতাল দফাদারের ছেলে। তার বয়স প্রায় ৫৮ বছর। ৩ ছেলে ও ১ মেয়ের জনক। ছেলে-মেয়ে সবার বিয়ে হয়ে গেছে। ছেলেরা পৃথক সংসারে আয় রোজগার করে সংসার চালাচ্ছে। এখন জয়নালবিস্তারিত পড়ুন
পাইকগাছায় গাঁজাসহ আটক-২
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজনকে আটক করেছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১১টার দিকে থানার এস আই স্বপন কুমার রায় ও এস আই মোমিনুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে হাসপাতাল সংলগ্ন সরল এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২৫ গ্রাম গাঁজাসহ গোপালপুর গ্রামের অমল কৃষ্ণ দাশের ছেলে পলাশ কুমার দাশ ও ৩০ গ্রাম গাঁজাসহ একই এলাকার রফিকুল ইসলামের ছেলে মাসুম বিল্লাহকে হাতে নাতে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় পৃথক দুটি মামলা হয়েছেবিস্তারিত পড়ুন
কাউখালীর সোনাকুর মৃৎ শিল্প পল্লী পরিদর্শনে তাসমিমা হোসেন
রবিউল হাসান রবিন, কাউখালী : পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন আজ শনিবার সকালে পিরোজপুরের কাউখালী উপজেলার সন্ধ্যা নদীর পাড়ে সোনাকুর মৃৎ শিল্প পল্লী পরিদর্শন করেছেন। এ সময় তিনি মৃৎ শিল্প পেশার সাথে জড়িতদের খোলামেলা আলাপ করেন। মৃৎ শিল্পীরা তাদের মাটি দিয়ে তৈরী জিনিসপত্র দেখান এবং তাদের জীবন-জীবিকার কথা তাসমিমা হোসেনকে জানান। তারা বলেন, মৃৎশিল্পের সাথে সোনাকুর গ্রামের অধিকাংশ মানুষ জড়িত। কুমারদের পাশাপাশি এলাকার অনেক মুসলমান নারী মানুষ শিশু এ পেশার নিয়োজিত আছেন। তারা শত অভাবের মধ্যেও এ সম্প্রদায়ের অনেকেই এখনো পূর্বপুরুষের এ পেশাকেবিস্তারিত পড়ুন
নাজিরপুরের কলারদোয়ানিয়া ইউপি নির্বাচন।। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন
ষ্টাফ রিপোর্টার : ইউপি নির্বাচনে দলীয় বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে কারো টাকা ছড়ানোসহ জেলা আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার মদদে এলাকায় প্রভাব বিস্তার ও ভোটারদের ভয়ভীতি দেয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করছেন জেলার নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী মোঃ আলাউদ্দিন বাহাদুর। আজ শনিবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন বাহাদুর এক লিখিত বক্তব্যে জানান, তিনি শহীদ পরিবারের সন্তান। ৭১ এর মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন। আজিবন আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত। সংবাদবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে পাওনা টাকা চাইতে গিয়ে দুই গ্রুপের সংর্ঘর্ষ : মহিলাসহ আহত-৩
স্বরূপকাঠীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংর্ঘর্ষে এক মহিলাসহ তিনজন গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে মোঃ সোহাগ (২৮) নামের এক যুবকের বাম চোখের নিচে ভাংগা গ্লাসের আঘাতে গুরুতর জখম হওয়ায় তাকে বরিশাল শেবাচিমে হাসপাতলে প্রেরণ করা হয়েছে। আহত আঃ জলিল (৬৫) ও আসমা বেগমকে (২৬) স্বরূপকাঠী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে থানার পাশেই জগৎপট্টি মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনায় উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। জানাগেছে, জগৎপট্টি গ্রামের সালাউদ্দিন নামের এক যুবক একই গ্রামের যুবলীগ নেতা রাজিবের কাছে তার পাওনা টাকা চাইতে যান। এ সময় অশালীনবিস্তারিত পড়ুন
খুলনা থেকে কলকাতার উদ্দেশে মৈত্রী এক্সপ্রেস
খুলনা রেল ষ্টেশন থেকে ভারতের কলকাতার উদ্দেশ্যে মৈত্রী এক্সপ্রেস–২ যাত্রা শুরু করেছে। আজ শনিবার সকাল ৮টা ১০ মিনিটে ট্রেনটি খুলনা ছেড়ে যায়। ট্রেনটি সকাল ১০ টার পর বেনাপোল সীমান্তে পৌঁছালে সেখানে রেল মন্ত্রী মুজিবুল হক মৈত্রী এক্সপ্রেসকে স্বাগত জানান। খুলনা ষ্টেশন মাষ্টার কাজী আমিরুল ইসলাম জানান, সরকারি ৩৯ জন কর্মকর্তা নিয়ে মৈত্রী এক্সপ্রেস যাত্রা শুরু করেছে। এছাড়া বেনাপোল পযর্ন্ত খুলনা ২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান এই ট্রেনে রয়েছেন। শীততাপ নিয়ন্ত্রিত ৪টি এবং একটি খাবার বগিসহ মোট ৫টি বগি নিয়ে এই মৈত্রী এক্সপ্রেসটির চালক হিসাবে রয়েছেন লোকো মাষ্টার আব্দুল হাকিমসহবিস্তারিত পড়ুন
পটুয়াখালীতে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা
পটুয়াখালী প্রতিনিধি : মেধা বিকাশে উৎসাহের লক্ষ্যে পটুয়াখালীতে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে ব্যবসায়ী সংগঠন দি পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি। ২০১৬ সালের পিএসসি, জেএসসি ও এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত চেম্বারের সদস্যদের সন্তানদের মধ্যে মেধাবী ৪৫ জন কৃতি শিক্ষার্থীর হাতে প্রধান অতিথি হিসেবে ক্রেষ্ট ও উপহার সামগ্রী তুলে দেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ শাহজাহান মিয়া। আজ শনিবার বেলা ১১টায় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খানবিস্তারিত পড়ুন
