সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে ….. মহিউদ্দিন মহারাজ
ভান্ডারিয়া প্রতিনিধি :
বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার যেমন প্রয়োজন রয়েছে তেমনি শিক্ষার মান বৃদ্ধির ক্ষেত্রে শিক্ষার পাশা পাশি খেলা- দুলার ও প্রয়োজন আছে। বাংলাদেশ আজ বিশ্ব দরবারে একটি স্বাধীন দেশ ই নয় বরং উন্নয়নের রোল মডেল হিসেবে মাথা উঁচু করে দাড়িয়েছে। বর্তমান সরকারের প্রধান মন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগের সভা নেত্রী দেশরতœ শেখ হাসিনা পদ্মা সেতুর মত বড় সেতু নিজ দেশের অর্থায়নে নির্মানের কাজ হাতে নিয়ে যে ভাবে সফলতা অর্জন করতে চলেছে শুধু তাই নয় শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎসহ গ্রামীণ জনপদের মানুষের জীবন মানের উন্নতির জন্য যে ভাবে কাজ করে যাচ্ছে তা আপনারদের অনুধাবন করতে হবে। বুধবার রাতে পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও পিরোজপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী আলিম মাদ্রাসার ৩১তম ২দিন ব্যপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথির বক্ত্যবে এ কথা বলেন। চেয়ারম্যান সভায় উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে আরো বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে শুধু জিপিএ ৫ পাওয়াটাই জরুরী নয় বরং আপনাদেনর সন্তানকে সু শিক্ষায় শিক্ষীত করে গড়ে তুলতে হবে। তাই সন্তান স্কুল,কলেজে যায় কিনা, পড়ার টেবিলে বসে কিনা এবিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে। আর শিক্ষকদেরকেও আন্তরিকতার সাথে শিক্ষার্থীদের পাঠদান করাতে হবে।
সুধী সমাজের নেতৃবৃন্দসহ উপস্থিত সর্বস্তরের জনসাধারনের উদ্দ্যেশে মহারাজ আরো বলেন, বর্তমান সরকারের পরিবেশ ও বন মন্ত্রী এবং জাতীয়পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু (এমপি)’র জন্য আপনারা দোয়া করবেন তিঁনি যেন সুস্থ্য থাকেন এবং দীর্ঘজীবি হন। কারন তাঁর জন্যই আজ শুধু ভান্ডারিয়া-কাউখালী – ইন্দুরকানী ই নয় সমগ্র দক্ষীণাঞ্চলের উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়েছে। দীর্ঘদিন তাঁর সাথে থেকে কাজের অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করেছি। সব সময় ই তিঁনি এ অঞ্চলের মানুষের জীবনমানের উন্নয়নের জন্য ভাবেন । কি ভাবে দক্ষিণাঞ্চলের উন্নয়ন করা যায়। বর্তমানে জঙ্গীবাদের প্রসঙ্গে পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ বলেন, ভান্ডারিয়া দেশের অন্যান্য উপজেলার থেকে অনেক শান্ত তাই যাতে এ উপজেলাকে অশান্ত করে সুনাম নষ্ট না করে সে জন্য আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহীনিকে সাহায্য করবেন এবং যদি কোন অপরিচিত লোক এলাকায় ঘোরা ফেরা করে তা হলে তার সম্পর্কেও প্রশাসনকে অবহিত করবেন।
অনুষ্ঠানে নদমুলা শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান এবং জাতীয়পার্টি জেপির উপজেলা যুগ্ন আহবায়ক মো. শফিকুল কবির বাবুল তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. ফাইজুর রষিদ খশরু জোমাদ্দার, জেপি নেতা ও ভান্ডারিয়া পৌর কাউন্সিলর মোঃ ইউসুফ আলী আকন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ লিয়াকত হোসেন তালুকদার, পিরোজপুর জেলা পরিশদের সদস্য রোকেয়া বেগম, মোঃ রেজাউল হক রেজভী জোমাদ্দার, উপজেলা যুবলীগের আহবায়ক এনামুল কবির টিপু তালুকদার, ওই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. এমরান তালুকদার প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আবু কাওসার। পরে ৩০টি ইভেন্টে ২০০ প্রতিযোগীর মধ্যে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
