Thursday, March 30th, 2017
সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে ….. মহিউদ্দিন মহারাজ
ভান্ডারিয়া প্রতিনিধি : বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার যেমন প্রয়োজন রয়েছে তেমনি শিক্ষার মান বৃদ্ধির ক্ষেত্রে শিক্ষার পাশা পাশি খেলা- দুলার ও প্রয়োজন আছে। বাংলাদেশ আজ বিশ্ব দরবারে একটি স্বাধীন দেশ ই নয় বরং উন্নয়নের রোল মডেল হিসেবে মাথা উঁচু করে দাড়িয়েছে। বর্তমান সরকারের প্রধান মন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগের সভা নেত্রী দেশরতœ শেখ হাসিনা পদ্মা সেতুর মত বড় সেতু নিজ দেশের অর্থায়নে নির্মানের কাজ হাতে নিয়ে যে ভাবে সফলতা অর্জন করতে চলেছে শুধু তাই নয় শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎসহ গ্রামীণ জনপদের মানুষের জীবন মানের উন্নতির জন্য যে ভাবে কাজ করেবিস্তারিত পড়ুন
স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠছে পানগুছি দনীর দু’পাড় ।। মোড়েলগঞ্জে ট্রলারডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ : নিখোঁজ ৮
মোঃ কামরুজ্জামান, বাগেরহাট : বাগেরহাটের মোড়েলগঞ্জের পানগুছি নদীতে যাত্রীবাহি ট্রলার ডুবির ঘটনায় সময় বাড়ার সাথে সাথে নিহতের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। আর সেই সাথে পানগুছি নদীর দু’পাড়ে স্বজন হারানো মানুষের আহাজারিতে ভারি হয়ে উঠছে সেখানকার পরিবেশ। কারো পিতা, কারো ভাই, বোন, মেয়ে ও ছেলে খর¯্রােতা পানগুছি নদীতে ভেষে গেছে। স্বজন হারানো মানুষ গুলো খুঁজে ফিরছে নিহত স্বজননের মৃত দেহটি। মৃত দেহ উদ্ধারের খবর পেলেই সেখানে ছুটে যাচ্ছে স্বজনেরা। অনেকেই আবার নিজ উদ্যোগে ট্রলার নিয়ে নদীতে খুজে ফিরছেন স্বজনের মৃতদেহ। জীবিত না হলেও মৃত দেহ ফিরে পেতে চায় তারা। নদীর পাড়ে নিজবিস্তারিত পড়ুন
জনপ্রতিনিধিরা দুর্নীতি মুক্ত থাকলে দেশ ও সমাজ থেকে দুর্নীতি হ্রাস পাবে …. হাবিবুর রহমান মালেক
ষ্টাফ রিপোর্টার : পিরোজপুরের পৌর মেয়র মোঃ হাবিবুর রহমান মালেক বলেছেন, জনপ্রতিনিধিরা দুর্নীতি মুক্ত থেকে এ প্রবণতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললে দেশ ও সমাজ থেকে স্বাভাবিকভাবেই দুর্নীতি হ্রাস পাবে। নিজেদের পরিবার, সন্তান ও স্বজনদের দুর্নীতি মুক্ত করার জন্য সম্মিলিত চেষ্টা চালাতে হবে। তবেই আমরা দুর্নীতির অভিশাপ থেকে রেহাই পাবো। দুর্নীতি প্রতিরোধে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিদের সমন্বয় বৃহস্পতিবার পিরোজপুর পৌরভবনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, জন প্রতিনিধিদের দুর্নীতির বিরুদ্ধে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি জনগণকে সচেতনভাবে এর বিরুদ্ধে অবস্থান নিতেবিস্তারিত পড়ুন
জামাত শিবিরের যে কোন তান্ডব প্রতিহত করা হবে …. জিয়াউল আহসান গাজী
স্টাফ রিপোর্টার : পিরোজপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী বলেন জামাত শিবিরের যে কোন তান্ডব প্রতিহত করা হবে। ৫ জানুয়ারী জাতীয় নির্বাচনের সময় ইন্দুরকানীতে জামাত শিবির যে তান্ডব করেছিলো তা আজও মানুষ ভুলেনি। সে দিন সাউদখালী ঢেপসাবুনিয়া শেখ রাসেল স্মৃতি সংসদ ও পাঠাগার কে ভেঙ্গেচুরে তছনছ করে দিয়েছিলো। সে দিন এ পাঠাগারকে রক্ষা করতে গিয়ে ইন্দুরকানী উপজেলা আওয়ামীলীগ ও যুবলীগের ২ জন কর্মী জামাত শিবিরের হাতে মারাত্বক ভাবে আহত হয়। তাদের মধ্যে একজনের চোখ তুলে নেয় অন্যজনকে কুপিয়ে আহত করে। ইন্দুরকানীতে জামাত শিবিরের আর কোন সহিংসতাকে মেনে নেয়াবিস্তারিত পড়ুন
নামের মিল থাকায় গ্রেফতার ।। বিনা অপরাধে ৮ দিন ধরে কারাগারে ভান্ডারিয়ার এক চা বিক্রেতা
ষ্টাফ রিপোর্টার : পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার চরখালী ফেরিঘাটের চা বিক্রেতা মোঃ কাওছার উকিলকে (৪২) ভান্ডারিয়া থানার এস আই সুজন চক্রবর্তী গত ২৩ মার্চ সকালে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন। দোকান থেকে কাওছারকে গ্রেফতারের সময় পুলিশ বলেছেন আপনার বিরুদ্ধে খুলনার আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা এসেছে। কাওছার গ্রেফতার এড়াতে পুলিশকে অনেক অনুনয় বিনয় করলেও কোন কাজ হয়নি। কাওসার উকিল উপজেলার ২নং নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের হেতালিয়া গ্রামের মৃত আবুল হাসেম উকিলের ছেলে। যে মামলায় চা বিক্রেতা কাওছারকে গ্রেফতার করা হয়েছে সে মামলাটির বাদি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলারবিস্তারিত পড়ুন
জেলা পরিষদের চেয়ারম্যানের সাথে কাউখালীতে জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা
কাউখালী প্রতিনিধি : পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজের সাথে কাউখালী উপজেলার জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কাউখালী উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ ইসমাইল হোসেন, কাউখালী উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার, ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, ইউপি চেয়ারম্যান সেখ সামসুদ্দোহা চাঁন, জেপির সাধারণ সম্পাদক শাহ আলম নসু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুলবিস্তারিত পড়ুন
