প্রধান সূচি

পিরোজপুরে ভোরের ডাকের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ষ্টাফ রিপোর্টার :
পিরোজপুরে দৈনিক ভোরের ডাক পত্রিকার ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল শনিবার সকালে পিরোজপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
পিরোজপুর প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক মোঃ মুনিরুজ্জামান নাসিম। প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি খালিদ আবু, ও আরিফ মোস্তফা, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, দৈনিক সংগ্রাম প্রতিনিধি আব্দুল আউয়াল গাজী, সকালের খবর ও জিটিভি প্রতিনিধি মিজানুর রহমান, ভোরের ডাক ও ডেইলী ষ্টার প্রতিনিধি কে এম হাবিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি হাসান মামুন, একাত্তর টিভি প্রতিনিধি অভিজিৎ মন্ডল, গাজী নাসির উদ্দিন সেলিম, সময় টিভি প্রতিনিধি জিয়াউল হক, দীপ্ত টিভি প্রতিনিধি কবির হোসাইন, দৈনিক পিরোজপুর কন্ঠ ষ্টাফ রিপোর্টার ও বাংলা নিউজ টোয়েন্টিফোর প্রতিনিধি শফিকুল ইসলাম প্রমুখ।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, দুই যুগেরও বেশি সময় ধরে ভোরের ডাক সুনামের সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছে। বক্তারা আশা করেণ ভোরের ডাক সুনামের সাথে আরও সামনের দিকে এগিয়ে যাবে।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial