বর্তমান সরকারের সময় শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে ….. মীর শওকাত আলীবাদশা এমপি
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কীয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মীর শওকাত আলী বাদশা বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর দেশে শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। দেশের দুর্গম এলাকার কোমলমতি সন্তানদের সুশিক্ষা গ্রহণের অভাবনীয় সুযোগ সৃষ্ঠি হয়েছে। প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপের ফলে বিশ্ব এখন হাতের মুঠোয় চলে এসেছে।
বৃহস্পতিবার দুপুরে কচুয়া ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি বাদশা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিধ্বস্ত বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত করতে চেয়েছিলেন, তিনি বাঙ্গালী জাতির অর্থনৈতিক মুক্তি ও সমৃদ্ধির পথ সুগম করতে চেয়েছিলেন। পরবর্তীতে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা দেশের হাল ধরে বঙ্গবন্ধুর অসামাপ্ত কাজ সমাপ্ত করে চলেছেন।
তিনি বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সকলের সহযোগিতা কামনা করেন।
কচুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ শুধাঙ্কু কুমার অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার হাজরা দেলোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজরা ওবায়দুর রেজা সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস নাজমা সরোয়ার, উপাধ্যক্ষ এস এম নাজমুল হুদা মিয়া। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রভাষক সিকদার কামরুল হাসান কচি, মোঃ আজাদ হোসেন বালী, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শিকদার হাবিবুর রহমান, ফকির আমিনুল ইসলাম, সেখ আঃ হাকিম, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মীর আওসাফুর রহমান মারুফ, মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা কাজল রানী মন্ডল।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
