প্রধান সূচি

Thursday, March 16th, 2017

 

কোথাও কোন বাঁশের সাঁকো থাকবে না, নির্মিত হবে ব্রীজ-কালভার্ট ….. আনোয়ার হোসেন মঞ্জু

সাইফুল্লাহ হুমায়ুন ও রবিউল হাসান রবিন, কাউখালী : জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, সরকার গ্রামীণ যোগাযোগ খাতে যেভাবে মনোযোগ দিয়েছে তাতে অদূর ভবিষ্যতে   দেশের কোথাও কোন বাঁশের সাঁকো থাকবে না, সড়কে সড়কে ব্রীজ-কালভার্ট নির্মিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশে বর্তমানে যে প্রভূত উন্নয়ন  কর্মকান্ড সাধন করছে তার মধ্যে কৃষি খাত সব চেয়ে বেশী অগ্রাধিকার পাচ্ছে। আল্লাহর রহমতে ও নিজেদের সৌভাগ্যে দক্ষিণাঞ্চলের মানুষ এ উন্নয়নের সর্বাধিক সুফলের অংশীদার। আজ বৃহস্পতিবার পিরোজপুর জেলার কাউখালী উপজেলার বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়া উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সমাপ্ত

মঠবাড়িয়া প্রতিনিধি : জেলার মঠবাড়িয়া উপজেলার উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ৩৩তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কিৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরনের মধ্য দিয়ে বৃহস্পতিবার বিকেলে সমাপ্ত হয়েছে। তিন দিনব্যাপী এ ক্রীড়া ও সাংস্কিৃতিক প্রতিযোগিতার সমাপনি দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর এর সভাপতিত্বে সমপনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক পৌর প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে এম সেলিম মিয়া, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগ যুগ্মবিস্তারিত পড়ুন


বর্তমান সরকারের সময় শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে ….. মীর শওকাত আলীবাদশা এমপি

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কীয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মীর শওকাত আলী বাদশা বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর দেশে শিক্ষা ক্ষেত্রে  বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। দেশের দুর্গম এলাকার কোমলমতি সন্তানদের সুশিক্ষা গ্রহণের অভাবনীয় সুযোগ সৃষ্ঠি হয়েছে। প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপের ফলে বিশ্ব এখন হাতের মুঠোয় চলে এসেছে। বৃহস্পতিবার দুপুরে কচুয়া ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এমপি বাদশা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিধ্বস্ত বাংলাদেশকে উন্নয়নশীলবিস্তারিত পড়ুন


পাইকগাছায় কৃষি কলেজ নির্মান কাজ শুরু করার নির্দেশ : প্রধানমন্ত্রীকে এলাকাবাসীর অভিনন্দন

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় স্থগিত হওয়া প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত কৃষি কলেজ স্থাপন প্রকল্পের কাজ পূর্ব নির্ধারিত স্থানে পুনরায় শুরু করার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশ দেয়া হয়েছে। স্থানীয় সংসদ সদস্য এডভোকেট শেখ মোঃ নুরুল হকের স্থিরচিত্রসহ ডিও লেটার এবং উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসানের সরেজমিন প্রতিবেদনের ভিত্তিতে গত ৯ মার্চ প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ ড. নমিতা হালদার স্বাক্ষরিত এক পত্রে পরিকল্পনা কমিশনের সচিবকে কৃষি কলেজ স্থাপনে প্রয়োজনীয় অনুমোদন দানের পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা দেন। ২০১৬ সালের ২৫ সেপ্টেম্বর পরিকল্পনা কমিশনের উর্ধ্বতন কর্মকর্তার সরেজমিন পরিদর্শনের এক প্রতিবেদনের ভিত্তিতে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত কৃষি কলেজ স্থাপনবিস্তারিত পড়ুন


পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসান। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট স ম বাবর আলী। বক্তব্য রাখেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন চৌধুরী, ওসি মারুফ আহম্মদ, ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, প্যানেল মেয়র আসমা আহম্মেদ, অধ্যক্ষ রবিউল ইসলাম, মিহির বরণ মন্ডল, উপজেলা চেয়ারম্যান পতœী শাহীনা বাবর,বিস্তারিত পড়ুন


খুলনায় গৃহবধূ হত্যায় স্বামীর মৃত্যুদন্ড

খুলনা অফিস : খুলনায় গৃহবধূ হোসনে আরা হত্যা মামলায় স্বামী মিরাজুল শেখ ওরফে আমানুল্লাহ শেখকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার খুলনার বিশেষ দায়রা জজ ও জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম সোলাইমান এই আদেশ দেন। দন্ডাদেশপ্রাপ্ত আসামি ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ২৮ থেকে ৩০ জানুয়ারির মধ্যে যেকোনো সময়ে নগরীর নতুনবাজার মিয়া গলির নিজ বাড়িতে স্ত্রী হোসনে আরাকে মাথায় আঘাত করে হত্যা করে স্বামী মিরাজুল শেখ। হত্যার পর দরজায় তালা লাগিয়ে পালিয়ে যায় মিরাজুল শেখ। এ ঘটনায় ২০১০ সালের ৩০ জানুয়ারি নিহতের ভাইবিস্তারিত পড়ুন


বরিশালে মাদক মামলায় নারীর যাবজ্জীবন

বরিশাল অফিস : বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এক মরিয়ম বেগম চমচমকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন আদালত। সেই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ও আনাদায়ে আরও ৬ মাস দ-ের আদেশ দেয়া হয়। বৃহস্পতিবার জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ রফিকুল ইসলাম এ রায় প্রদান করেন। মরিয়ম বেগম চমচম ঝিনাইদহ জেলার মির্জাপুরের কাচখোলা এলাকার মোঃ ইকবাল হোসেনের স্ত্রী। আদালতের পাবলিক প্রসিকিউটর লস্কর নূরুল হক মামলার নথির বরাত দিয়ে বলেন, ২০১৩ সালের ২৯ আগস্ট বরিশাল নগরীর শেরে বাংলা সড়ক থেকে ৫২ বোতল ফেন্সিডিলসহ মরিয়মকে আটক করে র‌্যাব। ওই দিনই বিমানবন্দর থানারবিস্তারিত পড়ুন


মোবাইল ট্র্যাকিংয়ে সরকারি কলেজের শিক্ষকরা

কন্ঠ ডেস্ক : ক্লাসে হাজিরা নিশ্চিত করতে মোবাইল ট্র্যাকিংয়ের আওতায় আনা হচ্ছে সরকারি কলেজের শিক্ষকদের। ক্লাস ফাঁকি এবং শিক্ষার মান নিশ্চিত করতে এপ্রিল থেকে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু করতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। এ কার্যক্রমের আওতায় সরকারিভাবে প্রত্যেক শিক্ষককে মোবাইল সিম দেয়া হবে। সিমের মাধ্যমে জিপিআরএস পদ্ধতিতে শিক্ষকদের অবস্থান নিশ্চিত করবেন মাউশি কর্মকর্তারা। মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. এসএম ওয়াহিদুজ্জামান এ বিষয়ে বলেন, কলেজ চলাকালে শিক্ষকরা ঠিকমতো কর্মস্থলে উপস্থিত থাকেন না- এমন অভিযোগ আছে। আবার অনেক শিক্ষক রয়েছেন যারা সপ্তাহে দু’তিন দিনের বেশি কর্মস্থলে যান না। পাঠদানে অনীহারবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় আওয়ামী লীগের কর্মী সভা

মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়ায় আগামী ১৯ মার্চ আওয়ামী লীগের জনসভাকে সফল করার লক্ষে বৃহস্পতিবার বিকেলে উপজেলার আলগী পাতাকাটা বাজারে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) বাচ্চু বেপারী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মঠবাড়িয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, জেলা আওয়ামী লীগের সদস্য ডাঃ এম নজরুল ইসলাম, আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও জেলা আওয়ামী লীগ সদস্য তাজউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক নাজমুল আলম টুকু, পৌর যুবলীগ সভাপতি তৌহিদ মাসুম, উপজেলা ছাত্রলীগ সভাপতি নজরুল সোহেল প্রমূখ। এছাড়া পৌর শহরের ৫নং ওয়ার্ডেবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে সরকারি গাছ কাটার অভিযোগে ইউপি চেয়ারম্যান শেখরকে কারণ দর্শানোর নোটিশ

স্বরূপকাঠী প্রতিনিধি : স্বরূপকাঠী উপজেলার কুড়িয়ানা-আলতা সড়কের পাশ থেকে সরকারি গাছ কেটে নেয়ার অভিযোগে আটঘর কুড়িয়ানা ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদারকে কারন দর্শাতে বলেছে বন বিভাগ। উপজেলা বন কর্মকর্তা মোঃ সাজ্জাত হোসেন স্বাক্ষরিত ওই শোকজ নোটিশে তিন দিনের মধ্যে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে। বন বিভাগ থেকে প্রেরিত ওই চিঠিটি মঙ্গলবার চেয়ারম্যানের হাতে পৌছায় বলে নিশ্চিত করেছেন বন বিভাগ। চেয়ারম্যানের বিরুদ্ধে লক্ষাধিক টাকা মুল্যের ৯টি মেহগনি গাছ কাটার অভিযোগ আনা হয়। বন বিভাগ সুত্রে জানাগেছে, গত ৯ মার্চ চেয়ারম্যানের নিয়োজিত শ্রমিকরা ওই সড়কের পাশে বন বিভাগের রোপিত ৯টি মেহগনি গাছবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial