প্রধান সূচি

পিরোজপুরে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ষ্টাফ রিপোর্টার :

বাংলাদেশ প্রতিদিনের ৮ম বর্ষে পর্দাপন উপলক্ষে পিরোজপুরে পালিত হয়েছে নানা কর্মসূচী। বুধবার সকালে পিরোজপুর প্রেসক্লাবে প্রতিষ্ঠা বাষির্কী পালন উপলক্ষে আলোচনা সভা ও সভা শেষে কেক কাটা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবাদকর্মীদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সমির কুমার বাচ্চু।

বাংলাদেশ প্রতিদিনের পিরোজপুর প্রতিনিধি ও প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক তানভীর আহমেদের সঞ্চালনায় বাংলাদেশ প্রতিদিনের সাফল্যের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও  দৈনিক ইত্তেফাকের ষ্টাফ রিপোর্টার মনিরুজ্জামান নাসিম আলি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সমকাল প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু, কালের কন্ঠের জেলা প্রতিনিধি শিরিনা আফরোজ।

 

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial