প্রধান সূচি

পাইকগাছায় বিশ্ব ভোক্তা অধিকার দিবসে সেমিনার অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছা উপজেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসানের সভাপতিত্বে “ভোক্তার আস্থাশীল ডিজিটাল বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, ইউপি চেয়ারম্যান দিবাকর বিশ্বাস, কওছার আলী জোয়াদ্দার, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, পল্লী উন্নয়ন কর্মকর্তা সুব্রত কুমার দত্ত, দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, একটি বাড়ী একটি খামার প্রকল্প সমন্বয়কারী জয়া রানী রায়, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি এডভোকেট মোর্ত্তজা জামান আলমগীর রুলু, প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র শিকারী, সাংবাদিক আব্দুল আজিজ, প্রকাশ ঘোষ বিধান, ইউপি সদস্য শেখ জাকির হোসেন লিটন, আব্দুুল মজিদ বয়াতী ও আলতাফ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষা অফিসার শোভা রায়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial