খুলনা
পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ
বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ
বহুদিন পর বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে কোটি কোটি টাকার কাজ শুরু হলেও নির্মাণকাজের মান ও তদারকি নিয়ে উঠেছে নানা প্রশ্ন। কোথাও কার্পেটিং উঠে গর্ত তৈরি হয়েছে, কোথাও জমছে বৃষ্টির পানি। আবার কোথাও পুরোনো সড়কের ওপর পর্যাপ্ত বালু-খোয়া না দিয়েই কার্পেটিং করার অভিযোগ উঠেছে। সড়কের কোথাও উঁচু, কোথাও নিচু হওয়া এবং দুই পাশে প্রয়োজনীয় মাটি ও কার্পেটিং না দেওয়ার অভিযোগও রয়েছে।স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের নকশা ও নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী কাজ হচ্ছে না। নিম্নমানের ইট ও অন্যান্য নির্মাণ সামগ্রী ব্যবহারের পাশাপাশি কাজের প্রতিটি ধাপে নির্ধারিত মান যাচাই-বাছাই যথাযথভাবে করা হচ্ছে না। ফলে কাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন সড়কের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।অভিযোগেরবিস্তারিত পড়ুন
চিতলমারীতে নবলোক পরিষদের উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা

বাগেরহাটের চিতলমারীতে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোক পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার বিকেল ৩ টায় বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়াম ভবনে এ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।বিস্তারিত পড়ুন
বাগেরহাটে বৈদ্যুতিক দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মুজিব বর্ষ (২০২০-২১) উপলক্ষে বাগেরহাটে বৈদ্যুতিক কর্মপেশায় দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষে প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। বিদ্যুৎ বিভাগের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।বিস্তারিত পড়ুন





