স্বরূপকাঠি
স্বরূপকাঠীতে ধানক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় নিখোঁজের একদিন পর বিপুল সিকদার (৫০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার সারেংকাঠী ইউনিয়নের গয়েশকাঠী গ্রামে বাড়ির পাশের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত বিপুল সিকদার ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা বিনোদ সিকদারের ছেলে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন বিপুল। পরিবারের সদস্যরা রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সোমবার দুপুরে বাড়ির পাশের ধানক্ষেতে কাজ করতে গিয়ে স্থানীয় এক ব্যক্তি বিপুল সিকদারের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।নিহতের বড় ভাই বিধান সিকদার জানান, তারবিস্তারিত পড়ুন
দ্বাদশ সংসদ নির্বাচন
পিরোজপুরের ৩টি আসনে ১৯ প্রার্থী : দুটি আসনে নৌকা পেল জাতীয় পার্টি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের পিরোজপুরের ৩টি আসনে ১৯ প্রার্থী প্রতিদ্বন্ধিতার মাঠে রয়েছেন। নির্বাচনে শুধুমাত্র পিরোজপুর-১ আসনে রয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। পিরোজপুর-২ ও পিরোজপুর-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী প্রত্যাহারবিস্তারিত পড়ুন
পিরোজপুর-২ আসন
মহিউদ্দিন মহারাজের স্বাক্ষর জাল করে প্রার্থীতা প্রত্যাহারে আবেদনের শঙ্কা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনের (ভান্ডারিয়া, কাউখালি, নেছারাবাদ) স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজের স্বাক্ষর জাল করে প্রার্থীতা প্রত্যাহারের জন্য একটি চক্র রিটার্নিং কর্মকর্তারবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠী সপ্তগ্রাম সম্মিলনি মাধ্যমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগ

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার সারেংকাঠি ইউনিয়নে সপ্তগ্রাম সম্মিলনি মাধ্যমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী নিয়োগ পরীক্ষায় চরম অনিয়ম ও দলীয়করণের অভিযোগ পাওয়া গেছে। পরীক্ষায় মেধাবীদের নিয়োগ পরীক্ষার খাতা মূল্যায়ণ না করে মোটা অংকেরবিস্তারিত পড়ুন
খাঁটি মুসলমান হতে হলে কুরআন সুন্নাহর পথে চলার কোন বিকল্প নেই : পীর সাহেব ছারছীনা

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী)’র ছারছীনা শরীফের পীর শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ বলেছেন, খাঁটি মুসলমান হতে হলে কুরআন সুন্নাহর পথে চলার কোন বিকল্প নেই। ইসলামী আদর্শে জীবন গড়ার লক্ষ্যে ইসলামের সকল হুকুম আহকামবিস্তারিত পড়ুন




