প্রধান সূচি

স্বরূপকাঠীতে মহিউদ্দিন মহারাজের নির্বাচনী সভা

পিরোজপুরের স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলার সেহাঙ্গলে পথসভা করেছেন পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখাল-নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ।
শুক্রবার বিকেলে সমূদয়কাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী সভায় বক্তব্য রাখেন, স্বরূপকাঠি উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল হক, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনু, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক মনিরুজ্জামান পল্টন, স্বরূপকাঠি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, জেলা আওয়ামী লীগ নেতা শেখর কুমার সিকদার, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদার, আওয়ামী লীগ নেতা সবুর তালুকদার, নিখিল মন্ডল, ইউনিয়ন চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, মিঠুন হালদার প্রমুখ।
সভায় মহিউদ্দিন মহারাজ বলেন, আমাকে ঈগল পাখি মার্কায় ভোট দিলে আপনাদের পাশে পাবেন। কারণ আমি নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ইতোমধ্যে জমি কিনে বাড়ি তৈরি করতেছি। আমাকে আপনারা উপজেলাবাসী সব সময়ই আপনাদের কাছে পাবেন।
তিনি আরও বলেন, আমার প্রতিদ্ব›িদ্ব প্রার্থী আমার মুরব্বি নির্বাচনের পূর্বে কতদিন আপনাদের কাছে আসে সেটা দিয়ে বিচার করে দেখবেন। আমি তার সমালোচনা করব না। নির্বাচনের পর তিনি কতজন মানুষের সাথে হাত মিলান সেটাও দেখবেন। কাউখালীবাসীকে জিজ্ঞেস করলে আরও জানতে জানতে পারবেন যে বিগত দিনে তিনি কাউখালীর কয়জন লোকের সাথে হাত মিলিয়েছেন, কাউখালীবাসীর উন্নয়নে কি ভূমিকা রেখেছেন। তাই কোন ভয়-ডর না পেয়ে আগামী ৭ জানুয়ারী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ঈগল পাখি মার্কায় ভোট দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার তথা এ উপজেলার মানুষের উন্নয়ন করার সুযোগ দিবেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial