Friday, December 22nd, 2023
স্বরূপকাঠীতে মহিউদ্দিন মহারাজের নির্বাচনী সভা
পিরোজপুরের স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলার সেহাঙ্গলে পথসভা করেছেন পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখাল-নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ। শুক্রবার বিকেলে সমূদয়কাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী সভায় বক্তব্য রাখেন, স্বরূপকাঠি উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল হক, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনু, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক মনিরুজ্জামান পল্টন, স্বরূপকাঠি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, জেলা আওয়ামী লীগ নেতা শেখর কুমার সিকদার, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদার, আওয়ামী লীগ নেতা সবুর তালুকদার, নিখিল মন্ডল,বিস্তারিত পড়ুন
বাস-ট্রেনে নাশকতাকারীদের শাস্তি চায় জাতিসংঘ
বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাস, ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সেই সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন বিশ্বসংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। বৃহস্পতিবার প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র। বাংলাদেশের জাতীয় নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, সরকার সরকারবিরোধী আন্দোলনকে কেন্দ্র ততই বাড়ছে যাত্রীবাহী বাস ও ট্রেনে নাশকতার ঘটনা। গত মঙ্গলবার আগুন দেওয়া হয় ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনে। তিনটি বগিতে লাগা আগুনে মারা যান মা ও শিশুসহ চার জন। নির্বাচনকে সামনে রেখে যে মোহনগঞ্জ এক্সপ্রেসের ঘটনার মতো নাশকতা চলছে,সাধারণ মানুষকে শিকারেবিস্তারিত পড়ুন
আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুইশ’ প্রার্থীকে শোকজ, চলছে মামলার প্রস্তুতি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের দায়ে এ পর্যন্ত দুইশ’র বেশি প্রার্থীকে শোকজ করেছে নির্বাচন কমিশন। কারণ দর্শানোর জন্য তলব করা হয়েছে আওয়ামী লীগের অনেক হেভিওয়েট প্রার্থীকে। এর মধ্যে কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যও রয়েছেন। বারবার ইসির সতর্কবার্তাকে পাত্তা না দেওয়া প্রার্থী ও সমর্থকের বিরুদ্ধে মামলাও করতে যাচ্ছে কমিশন। বিশ্লেষকরা বলছেন, অনিয়মের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছে, এটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে সহায়ক হবে। নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় এরই মধ্যে বিচার বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে গঠিত নির্বাচনী অনুসন্ধান কমিটি বৃহস্পতিবার পর্যন্ত ২০২ জন প্রার্থী ও তাদের সমর্থককেবিস্তারিত পড়ুন
রাজনীতির দিবাস্বপ্ন
বিএনপির ভারপ্রাপ্ত ও চেয়ারপার্সন তারেক রহমান আবারও একটি ভিডিওবার্তা দিয়েছেন। হরতাল অবরোধের মতো কর্মসূচিতে জনগণ যখন সাড়া দেয়নি- যখন গাড়ি পুড়িয়ে, রেললাইন উপড়ে ফেলে, রেলের বগিতে আগুন দিয়েও স্বাভাবিক জীবনযাত্রাকে রুদ্ধ করা যায়নি, তখন তারেক রহমান সুদূর লন্ডন থেকে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন সেই বার্তায়। বিএনপি দীর্ঘদিন ধরে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছে। সেই আন্দোলনে জনসমর্থন বৃদ্ধি করার লক্ষ্যে তারা ঢাকাসহ বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করছিল। সেই আন্দোলন জনগণের বৃহত্তর অংশকে ছুঁতে না পারলেও, ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে বিএনপি তখন মাঠে থাকতে পেরেছিল। এরপর বিএনপি যখন আবার সংঘাতের পথে অগ্রসর হলো,বিস্তারিত পড়ুন
