প্রধান সূচি

সামান্য ঘটনাকে নিয়ে নির্বাচনী ফায়দা লোটার চেষ্টা

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় একটি সামান্য ঘটনাকে রং লাগিয়ে বড় করে এবং মিথ্যা তথ্য সরবরাহ করে সেটি সংবাদ আকারে প্রকাশ করে নির্বাচনী ফায়দা লোটার অপচেষ্টায় লিপ্ত হয়েছে একটি মহল।
জনগণের ভোটে নির্বাচিত হতে পারবে না বলে এমনই নানা কৌশল অবলম্বন করে নির্বাচনে জেতার চেষ্টা করে চলছে প্রতিপক্ষ বলে জানান পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজের প্রধান নির্বাচনী এজেন্ট মো. আবদুল্লাহ আল মাসুদ।
তিনি বলেন, রবিবার সন্ধ্যার পরে স্বতন্ত্র প্রার্থীর ঈগল মার্কার কর্মী-সমর্থকরা নির্বাচনী ওয়ার্ক শেষে নিজেরা বসে চা খাওয়ার সময় নিজেরে মধ্যে একটু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। পরে সেটি আবার মিটমাটও হয়ে যায়। আর তারা সবাই ই আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মী। কিন্তু নির্বাচনী মাঠের প্রতিপক্ষ নৌকার মার্কার লোকজন বিষয়টি নিয়ে নানা রং লাগিয়ে গোল পাকাচ্ছেন। তারা মিথ্যা তথ্য সরবরাহের মাধ্যমে সংবাদ প্রকাশসহ ফায়দা লোটার অপচেষ্টা করছেন। তিনি আরও বলেন, মহিউদ্দিন মহারাজের ঈগল মার্কার গণজোয়ার দেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভীত হয়ে পড়েছেন। তাই তারা নানা অপকৌশলের আশ্রয় নিয়ে চলছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial