স্বরূপকাঠির কুড়িয়ানায় স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের পথসভা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন মহারাজ স্বরূপকাঠির কুড়িয়ানা ইউনিয়নে পথসভা করেছেন। বৃহস্পতিবার বিকেলে কুড়িয়ানা আর্য্য সম্মিলনী মাধ্যমিক বিদ্যারয় মাঠে ওই সভায় সভাপতিত্ব করেন আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিঠুন হালদার।
সভায় প্রার্থী মহিউদ্দিন মহারাজ বলেন, আমরা আওয়ামী লীগ করি। দলের সভানেত্রী বলেছেন স্বতন্ত্র নির্বাচন করতে দলের কাউকে বাঁধা দেওয়া হবে না। তাই আমি নির্বাচনে এসেছি। আমি নির্বাচিত হলে জাতির জনকের কন্য জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব ইনশাল্লাহ।
তিনি আরও আমার প্রতিপক্ষ দীর্ঘদিন আওয়ামী লীগের সমর্থন নিয়ে এমপি হয়ে তার দলের (জেপির) লোকজনকে প্রতিষ্ঠিত করেছেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নেছারাবাদ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শেখর কুমার সিকদার, সোহাগদল ইউনিয়ন পরিষদের চেযারম্যান আব্দুর রশিদ, স্বরূপকাঠি পৌরসভার প্যানেল মেয়র মো. নুরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মাস্তফা, সমুদয়কাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সবুর তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
