জেলার খবর
পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা গ্রাহকদের হয়রানি ও অতিরিক্ত অর্থ দাবির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।পিরোজপুর জেলা দুদকের সমন্বিত আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেনের নেতৃত্বে সোমবার দুদকের একটি দল এ অভিযান পরিচালনা করেন।অভিযান শেষে দুদক কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, অভিযোগের সত্যতা যাচাইয়ে সকালে ছদ্মবেশে পাসপোর্ট অফিসে অবস্থান করে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলা হয়। এ সময় হয়রানি বা অতিরিক্ত অর্থ দাবির বিষয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়নি। পরে আনুষ্ঠানিকভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।তিনি আরও জানান, আনসার সদস্যদের বিষয়ে খোঁজ নিয়ে দেখা গেছে, আগে দায়িত্বে থাকা সদস্যদের অধিকাংশই বর্তমানেবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়া হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

ভান্ডারিয়া হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ প্রতিযেগিতা শেষ হয়।পাশাপাশি বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের ক্রেস্টবিস্তারিত পড়ুন
পিরোজপুরে মানবাধিকার সংরক্ষণে স্থানীয় উদ্যোগ শীর্ষক মতবিনিময় সভা

হিউম্যান রাইটস্ ডিফেন্ডার্স ফোরাম (এইচআরডিএফ)’র জেলা শাখা ও পিডিএফ এর যৌথ উদ্যোগে ‘মানবাধিকার সংরক্ষণে স্থানীয় উদ্যোগ’ শীর্ষক বৃহস্পতিবার পিরোজপুরে স্থানীয় বিশ্ববিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী সংসদ মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।বিস্তারিত পড়ুন
যুবলীগ নেতা স্বপন শীল হত্যা মামলায় ইন্দুরকানীতে বিএনপির ১১ নেতা কর্মী কারাগারে

যুবলীগ নেতা স্বপন শীল হত্যা মামলায় ইন্দুরকানীর বিএনপির ১১ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার পিরোজপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাকাওয়াত হোসেন খান, বিএনপি নেতা কামাল পঞ্চায়েত, শাহীনবিস্তারিত পড়ুন







