প্রধান সূচি

কাউখালীতে তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ‘ব্রান্ডিং’ বিষয়ক প্রচার কার্যক্রমের আওতায় পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে শনিবার সকালে জেলার কাউখালী উপজেলার চিড়াপাড়া ইউনিয়নের আইরন জয়কুল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও স্কাইপিংএ কানেকটিং হয়ে উপস্থিত দর্শক/শ্রোতাদের সাথে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ সমুহের ব্রান্ডিং “একটি বাড়ী একটি খামার, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ” বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে আইরন জয়কুল স্কুলের প্রধান শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী, স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial