ইন্দুরকানীতে স্বেচ্ছাশ্রমে মাদ্রাসা মাঠ ভরাট
ইন্দুরকানীতে স্বেচ্ছাশ্রমে মাদ্রাসা মাঠ ভরাট করেছে স্থানীয়রা। শুক্রবার উপজেলার পত্তাশী এস দাখিলা মাদ্রাসার মাঠটি স্থানীয় সমাজসেবক ওবায়দুল কবিরের নেতৃত্বে স্থানীয়রা ভরাট করেন। দীর্ঘদিন ধরে মাঠটি ভরাটের জন্য অনুদান দাবি করা হলেও ভরাটের জন্য কোন বরাদ্ধ দেয়া হয়নি। তাই তিনি নিজ উদ্যোগে এলাকাবাসীকে নিয়ে মাঠটি ভরাটের উদ্যোগ নেন। মাঠটি নিঁচু হওয়ায় বর্ষা মৌসুমে পানিতে ডুবে থাকত। এতে শিক্ষার্থীদের চলাচলে খুবই অসুবিধা হত।
সমাজসেবক ওবায়দুল কবির জানান, মাদ্রাসা মাঠটি ভরাটের জন্য কোন বরাদ্ধ না পাওয়ায় আমরা স্থানীয়রা স্বেচ্ছায় মাঠটিতে মাটি ভরাট করেছি।
পত্তাশী এস দাখিলা মাদ্রাসার সুপার তাজাম্মুল হোসাইন জানান, মাদ্রাসার মাঠটি অত্যন্ত নিঁচু। তাই মাঠটি ভরাটের জন্য সংশ্লিষ্ট বিভাগে অনেকবার আবেদন করেও কোন সুরাহা না হওয়ায় স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে মাঠটি ভরাটের উদ্যোগ নেয়।
