প্রধান সূচি

পিরোজপুরে মানবাধিকার সংরক্ষণে স্থানীয় উদ্যোগ শীর্ষক মতবিনিময় সভা

হিউম্যান রাইটস্ ডিফেন্ডার্স ফোরাম (এইচআরডিএফ)’র জেলা শাখা ও পিডিএফ এর যৌথ উদ্যোগে ‘মানবাধিকার সংরক্ষণে স্থানীয় উদ্যোগ’ শীর্ষক বৃহস্পতিবার পিরোজপুরে স্থানীয় বিশ্ববিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী সংসদ মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আইন ও সালিশ কেন্দ্র (আসক)’র সহযোগিতায় মতবিনিময় সভায় শহরের বিশিষ্ট ব্যক্তিগণ অংশ নেন।

মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আসকের প্রকল্প সমন্বয়কারী অসীত দাস, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সমীর কুমার বাচ্চু, ব্যবসায়ী নেতা আবুল বাশার আকন, সাংবাদিক নাসিম আলী, পৌর কাউন্সিলর সাদুল্লাহ লিটন, নারী নেত্রী খালেদা আক্তার হেনা, সাবেক পুলিশ কর্মকর্তা লিয়াকত আলী মোল্লা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিডিএফ’র নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্না।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial