Thursday, March 22nd, 2018
ভান্ডারিয়া হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন
ভান্ডারিয়া হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ প্রতিযেগিতা শেষ হয়।পাশাপাশি বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধণা দেয়া হয়। “শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম স্বপন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ পুরস্কার বিতরণি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ও জাতীয় পার্টি জেপির উপজেলা যুগ্ন আহবায়ক আতিকুল ইসলাম উজ্জল তালুকদার। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ফাইজুর রশিদ খশরু জোমাদ্দর,বিস্তারিত পড়ুন
পিরোজপুরে মানবাধিকার সংরক্ষণে স্থানীয় উদ্যোগ শীর্ষক মতবিনিময় সভা
হিউম্যান রাইটস্ ডিফেন্ডার্স ফোরাম (এইচআরডিএফ)’র জেলা শাখা ও পিডিএফ এর যৌথ উদ্যোগে ‘মানবাধিকার সংরক্ষণে স্থানীয় উদ্যোগ’ শীর্ষক বৃহস্পতিবার পিরোজপুরে স্থানীয় বিশ্ববিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী সংসদ মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আইন ও সালিশ কেন্দ্র (আসক)’র সহযোগিতায় মতবিনিময় সভায় শহরের বিশিষ্ট ব্যক্তিগণ অংশ নেন। মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আসকের প্রকল্প সমন্বয়কারী অসীত দাস, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সমীর কুমার বাচ্চু, ব্যবসায়ী নেতা আবুল বাশার আকন, সাংবাদিক নাসিম আলী, পৌর কাউন্সিলর সাদুল্লাহ লিটন, নারী নেত্রী খালেদা আক্তার হেনা, সাবেক পুলিশ কর্মকর্তা লিয়াকত আলী মোল্লা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেনবিস্তারিত পড়ুন
নাজিরপুরে ২৭ কোটি টাকার কষ্টি পাথরসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
নাজিরপুর উপজেলার ভিমকাঠী বাজার এলাকা থেকে ২৭ কোটি টাকা মূল্যের একটি কষ্টি পাথরসহ তিন ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬ এর একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার সকালে ভিমকাঠী বাজারে অভিযান চালিয়ে তারা ২৭ কেজি ওজনের এ কষ্টি পাথর উদ্ধার করে। র্যাব ৬ খুলনা সিপিসি-১ এর লেঃ কমান্ডার এ এম এম জাহিদুল কবীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানাগেছে, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ দল কষ্টি পাথর ক্রয়-বিক্রয়ের কথা বলে দেশের বিভিন্ন স্থান হতে ক্রেতা এনে প্রতারনার ফাঁদে ফেলে মোটা অংকের টাকা হতিয়ে নিচ্ছিলো। এমন অভিযোগে বৃহস্পতিবার সকালে ভিমকাঠী বাজারে অভিযান চালিয়ে ২৭ কেজি ওজনের কষ্টিবিস্তারিত পড়ুন
যুবলীগ নেতা স্বপন শীল হত্যা মামলায় ইন্দুরকানীতে বিএনপির ১১ নেতা কর্মী কারাগারে
যুবলীগ নেতা স্বপন শীল হত্যা মামলায় ইন্দুরকানীর বিএনপির ১১ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার পিরোজপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাকাওয়াত হোসেন খান, বিএনপি নেতা কামাল পঞ্চায়েত, শাহীন হাওলাদার, আঃ রহিম, মানিক হাওলাদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মী আদালতে হাজির হলে আদালত শুনানি শেষে তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান। উল্লেখ্য, ২০১৩ সালে ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে বিক্ষিপ্ত হামলায় বালিপাড়া ইউনিয়ন যুবলীগ নেতা স্বপন শীল গুরুতর আহত হলে ওই দিনই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার চার বছর পর হাজির হলেবিস্তারিত পড়ুন
বাংলাদেশ নিস্নমধ্য আয়ের দেশে উত্তরণ
ইন্দুরকানীতে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা
বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্য আয়ের দেশে উত্তরণ উপলক্ষে ইন্দুরকানীতে আনন্দ শোভা যাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ইন্দুরকানী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বর্ণাঢ্য র্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে শেষে হয়। র্যালীতে অংশগ্রহন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা বেগম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ বেলায়েত হোসেন হাওলাদার, ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তঅ মোঃ নাসির উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তৌহিদীন ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদুল হক দুলাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মাহাবুব,বিস্তারিত পড়ুন
উন্নয়নশীল দেশে উত্তরণে কাউখালীতে শোভাযাত্রা
স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে কাউখালীতে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে শহরের কাউখালী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাউখালী সরকারী বালক বিদ্যালয় অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন সরকারি অফিস, বেসরকারি সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান অংশ নেয়। পরে সরকারী বালক বিদ্যালয় অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এস. এম. আহসান কবীর, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ মোহাম্মদ কাউয়ুম, ভারপ্রাপ্তবিস্তারিত পড়ুন
অসহায় প্রবীণদের মাঝে রিক সংস্থার সহায়তা প্রদান
প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করার লক্ষ্যে শারীরিক ও আর্থিকভাবে অসহায় প্রবীণদের মাঝে সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় পিরোজপুর সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী একশত’জন অসহায় প্রবীণদের মধ্যে বয়স্ক ভাতা, লাঠী, কমোট চেয়ার ও ছাতা প্রদান করেন। দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ চাঁন মিয়া মাঝির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)এর আঞ্চলিক সমন্বয়কারী মোঃ ফারুক রহমান, পিরোজপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মতিউর রহমান সরদার,বিস্তারিত পড়ুন
কাউখালীতে ৫মন জাটকা ও তিন লাখ টাকার জাল আটক
কাউখালীর সন্ধ্যা ও কচা নদী থেকে মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে ২০০ কেজি জাটকা ইলিশ এবং ১০ হাজার মিটার বেড় জাল আটক করেছে। বৃহস্পতিবার ভোরে এই বিপুল পরিমাণ জাটকা আটকের পর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাকির হোসেনের উপস্থিতিতে এসব জাটকা কাউখালীর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় এবং দরিদ্রদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয় এবং উপজেলা পরিষদ চত্বরে আটককৃত জাল পুড়িয়ে বিনস্ট করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাকির হোসেন জানান, আটককৃত জাটকা ও কারেন্ট জালের আনুমানিক মূল্য প্রায় চার লাখ টাকা।
স্বরূপকাঠি উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা
বাংলাদেশ সল্প উন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ করায় স্বরূপকাঠি উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভা যাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলার সরকারী কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিদের স্বতঃস্ফূতভাবে অংশগ্রহন করে। পরে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্ত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লাভলু আহম্মেদ, সহকারি কমিশনার (ভূমি) মোঃ কাওছার হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ জাহিদ হোসেন,বিস্তারিত পড়ুন
বাংলাদেশ নিম্নমধ্য আয়ের দেশে উত্তরণে
বাগেরহাটে আনন্দ শোভাযাত্রা
বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্নমধ্য আয়ের দেশে উত্তরণে বাগেরহাটে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে শেখ হেলাল উদ্দিন স্টেডিয়াম থেকে শোভা যাত্রাটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়। পরে সেখানে বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্নমধ্য আয়ের দেশে উত্তরণ সম্পর্কিত সেবা সপ্তাহ প্রচারাভিযান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলেচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা: মোঃ মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য এ্যাড: মীর শওকাত আলী বাদশা, জেলা প্রশাসক তপন কুমার বিশ^াস, পুলিশ সুপার পংকজবিস্তারিত পড়ুন
