অসহায় প্রবীণদের মাঝে রিক সংস্থার সহায়তা প্রদান
প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করার লক্ষ্যে শারীরিক ও আর্থিকভাবে অসহায় প্রবীণদের মাঝে সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় পিরোজপুর সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী একশত’জন অসহায় প্রবীণদের মধ্যে বয়স্ক ভাতা, লাঠী, কমোট চেয়ার ও ছাতা প্রদান করেন।
দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ চাঁন মিয়া মাঝির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)এর আঞ্চলিক সমন্বয়কারী মোঃ ফারুক রহমান, পিরোজপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মতিউর রহমান সরদার, ইউনিয়ন সচিব কাওসার হোসেন, আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তা লুৎফুন নাহার রুমা প্রমূখ।
Please follow and like us:
« কাউখালীতে ৫মন জাটকা ও তিন লাখ টাকার জাল আটক (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) উন্নয়নশীল দেশে উত্তরণে কাউখালীতে শোভাযাত্রা »
