জেলার খবর
পিরোজপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন
‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে রবিবার ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।এ উপলক্ষে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে সকাল ১১টায় পিরোজপুর জেলা স্টেডিয়ামে থেকে সমবায়ীদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।র্যালি শেষে সদর উপজেলা প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করে দিবসের উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম রাব্বানী। পরে জেলা প্রশাসক উপজেলা চত্বরে সমবায়ীদের তৈরী পণ্যের ‘সমবায় পণ্য মেলা’র উদ্বোধন করেন।এরপর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম রব্বানীর সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভায়বিস্তারিত পড়ুন
পিরোজপুরে বিদ্যুতের প্রি-পেইড মিটার বন্ধের দাবীতে খুলনা-বরিশাল মহাসড়ক অবরোধ

পিরোজপুরে বিদ্যুতের ডিজিটাল প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ ও স্থাপনকৃত মিটার খুলে নিতে ওজোপাডিকোকে এক মাসের আল্টিমেটাম দিয়েছেন বিক্ষুব্ধ গ্রাহকরা। বৃহস্পতিবার সকালে পিরোজপুরের সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত প্রিপেইড মিটার বন্ধের দাবীতেবিস্তারিত পড়ুন
স্বতন্ত্র প্রার্থীর ১১ কর্মী-সমর্থক আটক
মঠবাড়িয়ায় বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলায় যুবলীগ নেতা আহত

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী (আনারস) রিয়াজ উদ্দিন আহমেদের সমথর্কদের হামলায় লাবলু তালুকদার নামে এক যুবলীগ নেতা মারাত্মক আহত হয়েছে। তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করাবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় মাদ্রাসা ছাত্র হাবিবুল্লাহ হত্যাকারীদের গ্রেফতার দাবীতে মানববন্ধন

পিরোজপুরের ভান্ডারিয়ার আল-গাযযালী ইসলামিয়া কামিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মো. হাবিবুল্লাহ হত্যার প্রতিবাদ ও অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নিহত শিক্ষার্থী হাবিবুল্লাহর সহপাঠি, শিক্ষক ও এলাকাবাসীর অংশ গ্রহণেবিস্তারিত পড়ুন






