প্রধান সূচি

ভান্ডারিয়ায় মাদ্রাসা ছাত্র হাবিবুল্লাহ হত্যাকারীদের গ্রেফতার দাবীতে মানববন্ধন

পিরোজপুরের ভান্ডারিয়ার আল-গাযযালী ইসলামিয়া কামিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মো. হাবিবুল্লাহ হত্যার প্রতিবাদ ও অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নিহত শিক্ষার্থী হাবিবুল্লাহর সহপাঠি, শিক্ষক ও এলাকাবাসীর অংশ গ্রহণে আজ বুধবার মাদ্রসার সামনে পিরোজপুর-পাথরঘাটা সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল্লাহ্ মাহ্মুদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মাওলানা মানছুর হোসাইন, সাংবাদিক ও শিক্ষক মাওলানা দেলোয়ার হোসাইন, সগির হোসেন মাস্টার, মোজাম্মেল হক, মাওলানা মাহমুদ, মো. ফেরদাউস হোসেন মন্সী প্রমুখ।

বক্তারা হাবিবুল্লাহ হত্যাকাররীদের অবিলম্বে গ্রেফতার দাবি করে বলেন, গত ২ মে সন্ধ্যায় স্থানীয় কৃষক আব্দুল খালেক হাওলাদারের মাদ্রাসা পড়–য়া ছেলে হাবিবুল্লাহকে দুর্বৃত্তরা অপহরণ করে শ্বাসরোধ করে হত্যা করে একটি বাগানে ফেলে রাখে। এ হত্যাকান্ডের দেড় মাসেও অভিযুক্ত আসামিদের পুলিশ গ্রেফতার করতে পারেনি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial