Wednesday, June 19th, 2019
ভান্ডারিয়ায় যুবকের ছুরিকাঘাতে অটোরিক্সা চালক খুন
পিরোজপুরের ভান্ডারিয়ায় এক কলেজ পড়ুয়া যুবকের ছুরিকাঘাতে ফাইজুল হাওলাদার (৪০) নামের এক অটোরিক্সা চালক নিহত হয়েছে। নিহত ফাইজুল উপজেলার গৌরীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মধ্য চড়াইল গ্রামের মৃত. নূর আলম হাওলাদারের ছেলে। প্রত্যক্ষদর্শী সোহান জানায়, আজ বুধবার বিকেল ৫ দিকে পার্শবর্তী ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার বলতলা গ্রামের মোবারক সরদারের ছেলে কলেজ পড়ুয়া আরিফ সরদার ও নাঈম সরদার এর সাথে স্থানীয় বশারের বিল নামক স্থানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফাইজুলের সাথে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আরিফ তার সাথে থাকা ধারালো চাকু দিয়ে ফাইজুলের উরুতে (রানে) আঘাত করে। পরবর্তীতে স্থানীয়রা তাকেবিস্তারিত পড়ুন
স্বতন্ত্র প্রার্থীর ১১ কর্মী-সমর্থক আটক
মঠবাড়িয়ায় বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলায় যুবলীগ নেতা আহত
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী (আনারস) রিয়াজ উদ্দিন আহমেদের সমথর্কদের হামলায় লাবলু তালুকদার নামে এক যুবলীগ নেতা মারাত্মক আহত হয়েছে। তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করা হয়েছে। পুলিশ এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর ১১ কর্মী-সমর্থককে গ্রেফতার করেছে। আজ বুধবার বিকেল ৩ টার দিকে মঠবাড়িয়ার তুষখালী লঞ্চ ঘাটে এ ঘটনা ঘটে। এ সময় লাবলু তার স্ত্রীকে নিয়ে লঞ্চযোগে ঢাকা যাচ্ছিল। আহত লাবলু তালুকদার উপজেলার মিরুখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদ নিবাচনে আওয়ামী লীগ মানোনীত প্রার্থী হোমাঈন মোশারেফ সাকু’র সমর্থক। পিরোজপুর অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান,বিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রিয়াজ উদ্দিন জয়ী
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচন দু’য়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ৮১টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন সম্পন্ন হয়। তবে ভোটার উপস্থিতি ছিল অনেক কম। মোট ১ লাখ ৮৯ হাজার ৭৮৫ ভোটারের মধ্যে ৭১ হাজার ২৩৭ জন ভোটার ভোট প্রদান করেন। ভোটের হার ৩৭.৫২। মঙ্গলবার রাতে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জি. এম. সরফরাজ বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন। এতে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী উপজেলা আওয়ামী লীগের সদস্য রিয়াজ উদ্দিন আহমেদ (আনারস প্রতীক) ৪৭ হাজার ৬৬৬বিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় মাদ্রাসা ছাত্র হাবিবুল্লাহ হত্যাকারীদের গ্রেফতার দাবীতে মানববন্ধন
পিরোজপুরের ভান্ডারিয়ার আল-গাযযালী ইসলামিয়া কামিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মো. হাবিবুল্লাহ হত্যার প্রতিবাদ ও অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নিহত শিক্ষার্থী হাবিবুল্লাহর সহপাঠি, শিক্ষক ও এলাকাবাসীর অংশ গ্রহণে আজ বুধবার মাদ্রসার সামনে পিরোজপুর-পাথরঘাটা সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল্লাহ্ মাহ্মুদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মাওলানা মানছুর হোসাইন, সাংবাদিক ও শিক্ষক মাওলানা দেলোয়ার হোসাইন, সগির হোসেন মাস্টার, মোজাম্মেল হক, মাওলানা মাহমুদ, মো. ফেরদাউস হোসেন মন্সী প্রমুখ। বক্তারা হাবিবুল্লাহ হত্যাকাররীদের অবিলম্বে গ্রেফতার দাবি করে বলেন, গত ২ মে সন্ধ্যায়বিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় ১২৫ হতদরিদ্র শিশুর জন্মদিন পালন
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার হতদরিদ্র ১২৫ শিশুর জন্মদিন পালন করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ভান্ডারিয়া এপি। আজ বুধবার ভান্ডারিয়া উপজেলা অডিটরিয়ামে এ জন্মদিন পালন করা হয়। ওয়ার্ল্ড ভিশন ভান্ডারিয়া এরিয়া প্রোগ্রাম ম্যানেজার জন পল ডি রোজারীও সভাপতিত্বে এবং প্রোগ্রাম অফিসার শিউলী কস্তার পরিচালনায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, সাবেক ইউপি চেয়ারম্যান গোলম সারোয়ার জোমাদ্দার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আ. ওহাব হাওলাদার প্রমূখ। অথিতিবৃন্দ শিশুদের নিয়ে কেক কেটে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি উদ্যাপন করেন। পরে এসব শিশুদেরবিস্তারিত পড়ুন
কাউখালীর সয়না রঘুনাথপুর ইউপি’র উপনির্বাচন ২৫ জুলাই
পিরোজপুরের কাউখালী উপজেলার ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সচিবালয় এর নির্বাচন পরিচালনা-২ এর উপ-সচিব মো. আতিয়ার রহমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের নির্দেশনা জারি করেন। নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৩০ জুন রবিবার মনোনয়ন পত্র দাখিল, মনোনয়নপত্র বাছাই ২ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ জুলাই ও প্রতীক বরাদ্দ ১০ জুলাই। ভোট গ্রহণের তারিখ আগামী ২৫ জুলাই বৃহস্পতিবার। এ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহন করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে। এ উপনির্বাচনে ভোট গ্রহন শুরু হবে সকাল ৯ টায়। বিরতিহীনভাবে বিকেল ৫টাবিস্তারিত পড়ুন
বাগেরহাটে ১ লাখ ৬৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে
“ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশুর মৃত্যুর ঝুঁকি কমান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে ১ লক্ষ ৬৫ হাজার ৮৭৮ শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী শনিবার সারাদিন জেলার ৯ উপজেলায় ১ হাজার ৯০০টি টিকাদান কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবেন স্বেচ্ছাসেবকরা। বুধবার দুপুরে বাগেরহাট সিভিল সার্জনের কার্যলয়ের হলরুমে সাংবাদিকদের সাথে এক ওরিয়েন্টেশন কর্মশালায় এসব তথ্য জানান হয়। কর্মশালায় সিভিল সার্জন ডা. জি কে এম সামসুজ্জামান জানান, জেলার ৯ উপজেলায় ১ হাজার ৯০০ অস্থায়ী টিকা দান কেন্দ্রে ৩ হাজার ৮০০ জন স্বেচ্ছাসেবক ১ লক্ষ ৬৫ হাজার ৮৭৮ শিশুকে ‘ভিটামিন এ’ ক্যাপসুল খাওয়াবেন।বিস্তারিত পড়ুন
বাগেরহাটে দোকানপাট ভাংচুরের অভিযোগে সংবাদ সম্মেলন
উচ্চ আদালতের আদেশ অমান্য করে দোকানপাট ভাংচুরের অভিযোগে বাগরেহাটের মোড়েলগঞ্জ পৌরসভার মেয়রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন তালুকদার। বুধবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, সড়ক বিভাগ কর্তৃক সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নেয়। ওই সড়কের ১৮তম কিলোমিটারে মোড়েলগঞ্জ বাসস্ট্যান্ডে আমার সম্পত্তি থাকায় উচ্ছেদের পূর্বে সড়কের সম্পত্তি মেপে উচ্ছেদ অভিযান পরিচালনার অনুরোধ করি। কিন্তু তা কর্ণপাত না করে সড়ক বিভাগ উচ্ছেদ অভিযান পরিচালনা করে। ন্যায় বিচারের আশায় আমি উচ্চ আদালতে একটি রিট পিটিশন দায়ের করি।বিস্তারিত পড়ুন
