প্রধান সূচি

কাউখালীর সয়না রঘুনাথপুর ইউপি’র উপনির্বাচন ২৫ জুলাই

পিরোজপুরের কাউখালী উপজেলার ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে  উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন সচিবালয় এর নির্বাচন পরিচালনা-২ এর উপ-সচিব মো. আতিয়ার রহমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের নির্দেশনা জারি করেন। নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৩০ জুন রবিবার মনোনয়ন পত্র দাখিল, মনোনয়নপত্র বাছাই ২ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ জুলাই ও প্রতীক বরাদ্দ ১০ জুলাই। ভোট গ্রহণের তারিখ আগামী ২৫ জুলাই বৃহস্পতিবার।

এ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহন করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে।

এ উপনির্বাচনে ভোট গ্রহন শুরু হবে সকাল ৯ টায়। বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহন করা হবে।

উল্লেখ্য, কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাতীয় পার্টি (জেপি) নেতা আবু সাইদ মিঞা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। পরে তিনি উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত হন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial