ভান্ডারিয়ায় অটোরিক্সা চালক নিহতের ঘটনায় ৪ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের
পিরোজপুরের ভান্ডারিয়ায় এক কলেজ পড়–য়া যুবকের ছুরিকাঘাতে অটোরিক্সা চালক ফাইজুল হাওলাদার হত্যার ঘটনায় নিহতের মা ফেরোজা বেগম বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার ভান্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছন। মামলায় কলেজ ছাত্র আরিফ সরদারসহ ৪ জনকে আসামী করা হয়েছে।
উল্ল্যেখ. বুধবার বিকেলে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত. নুরুল আমীন হাওলাদারের ছেলে অটোরিক্সা চালক ফাইজুল হাওলাদারের সাথে পার্শবর্তী ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার বলতলা গ্রামের মোবারক সরদারের কলেজ পড়–য়া ছেলে আরিফ সরদার ও নাঈম সরদার এর সাথে স্থানীয় বশারের বিল নামক স্থানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আরিফ তার সাথে থাকা ধারালো চাকু দিয়ে ফাইজুলের উরুতে (রানে) আঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই ফাইজুল মৃত্যু হয়।
ভান্ডারিয়া থানার ওসি মো. শাহাবুদ্দিন জানান, নিহতের মা বাদী হয়ে ৪ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
