Thursday, June 20th, 2019
পিরোজপুরে মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি নির্বাচনে দুই পক্ষের সংঘর্ষে আহত ৬
পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুরের চুঙ্গাপাশা গ্রামে বৃহস্পতিবার দুর্গাপুর-চুঙ্গাপাশা নেছারিয়া আলিম মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি নির্বাচন চলাকালে দুই পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। এর মধ্যে রিপন শেখ (২৮) নামের একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাঁন মিয়া মাঝি জানান, ভোট চেয়ে লিফলেট বিতরণের সময় প্রতিদ্বন্দ্বি দুই প্যানেলের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় পিরোজপুর জেলা পরিষদের সদস্য নাসির উদ্দিন হাওলাদার , রিপন শেখ, জাহিদ সিকদার, সাকিল হাওলাদার, তুর্য্য গাজী, তন্ময় গাজী প্রমুখ আহত হন। স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম কলিম জানান, মাদ্রাসা প্রতিষ্ঠার ৪০ বছর পর প্রথমবারের মতো সরাসরিবিস্তারিত পড়ুন
পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত
‘আসুন বায়ু দূষণ রোধ করি’ এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছেভ এ উপলক্ষে বৃহস্পতিবার পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), পিরোজপুর এর সহযোগিতায় শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। সার্কিট হাউস থেকে র্যালিটি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক নাহিদ ফারজানা সিদ্দিকী’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।বিস্তারিত পড়ুন
পিরোজপুরে ট্রাফিক আইন বিষয়ক ওরিয়েন্টেশন
‘জাগ্রত বিবেক, দুর্জয় তারুণ্য, দুর্নীতি রুখবেই’ এই শ্লোগানকে সামনে রেখে সচেতন নাগরিক কমিটি (সনাক), পিরোজপুর এর ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের আয়োজনে এবং পিরোজপুর জেলা পুলিশের সহযোগিতায় সনাক কার্যালয়ে ট্রাফিক আইন বিষয়ক একটি ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইয়েস সদস্যদের বিশেষ কর্মসূচি বাস্তবায়নের আওতায় গতকাল এ ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়। সচেতন নাগরিক কমিটি (সনাক), পিরোজপুর এর সভাপতি এডভোকেট মোহাম্মদ শহীদুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, সনাকের ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস বিষয়ক উপ-কমিটির আহবায়ক ও সনাক সদস্য ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। কর্মশালায় ট্রাফিক আইন বিষয়ে সুদীর্ঘ আলোচনাবিস্তারিত পড়ুন
পুলিশ সদস্য নিয়োগে ১০৩ টাকার বেশী ব্যয় হবেনা
বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেছেন, এবার বাগেরহাট জেলায় ২৪ জন পুলিশ সদস্য নিয়োগ নেয়া হবে। এর মধ্যে সাধারণ কোঠায় ৭ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৬ জন, আনসার কোটায় ২ জন, পোষ্য কোটায় ২ জন ও ক্ষুদ্র নৃ-গোষ্টি কোটায় ১ জন এবং ৪ জন নারী সদস্য রয়েছে। আগামী ২৯ জুন পুলিশ সদস্য নিয়োগে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হবে। সদস্য প্রতি মাত্র ১০৩ টাকার বেশী ব্যয় হবেনা। তাই চাকুরিতে নিয়োগ পেতে কারো সাথে কোন অনৈতিক চুক্তি কেহ করবেন না। সরকার ও পুলিশের ভাবমুর্তি নষ্ট করতে কোন প্রার্থী কোথাও অনৈতিক চুক্তি করলেবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় অটোরিক্সা চালক নিহতের ঘটনায় ৪ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের
পিরোজপুরের ভান্ডারিয়ায় এক কলেজ পড়–য়া যুবকের ছুরিকাঘাতে অটোরিক্সা চালক ফাইজুল হাওলাদার হত্যার ঘটনায় নিহতের মা ফেরোজা বেগম বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার ভান্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছন। মামলায় কলেজ ছাত্র আরিফ সরদারসহ ৪ জনকে আসামী করা হয়েছে। উল্ল্যেখ. বুধবার বিকেলে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত. নুরুল আমীন হাওলাদারের ছেলে অটোরিক্সা চালক ফাইজুল হাওলাদারের সাথে পার্শবর্তী ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার বলতলা গ্রামের মোবারক সরদারের কলেজ পড়–য়া ছেলে আরিফ সরদার ও নাঈম সরদার এর সাথে স্থানীয় বশারের বিল নামক স্থানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। একপর্যায়েবিস্তারিত পড়ুন
বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস পালিত
‘আসুন বায়ু দূষণ রোধ করি’ এ প্রতিপাদ্য নিয়ে সারাদেশের মত বাগেরহাটেও বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্তর থেকে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়। এই শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। পরে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট কামরুল ইসলাম। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের বাগেরহাট কার্যালয়ের সহকারী পরিচালক মো. এমদাদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজবিস্তারিত পড়ুন
পিরোজপুরে বিদ্যুতের প্রি-পেইড মিটার বন্ধের দাবীতে খুলনা-বরিশাল মহাসড়ক অবরোধ
পিরোজপুরে বিদ্যুতের ডিজিটাল প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ ও স্থাপনকৃত মিটার খুলে নিতে ওজোপাডিকোকে এক মাসের আল্টিমেটাম দিয়েছেন বিক্ষুব্ধ গ্রাহকরা। বৃহস্পতিবার সকালে পিরোজপুরের সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত প্রিপেইড মিটার বন্ধের দাবীতে খুলনা-বরিশাল মহাসড়কে বলেশ^র ব্রিজ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ গ্রাহকরা এ আল্টিমেটাম দেন। এসময়ের মধ্যে দাবী আদায় না হলে আরো কঠিন কর্মসূচিতে যাবেন বলেও জানান গ্রাহকরা। সড়ক অবরোধকালে বক্তারা বলেন, প্রি-পেইড মিটারে কি পরিমাণ জালিয়াতি হচ্ছে তার প্রমাণ মিলবে শুধুমাত্র মিটার ভাড়া আদায় সংক্রান্ত বিষয়টিকে ঘিরেই। কেননা কতোদিন পর্যন্ত মিটার ভাড়া নেওয়া হবে তা নির্দিষ্ট করে কোথাও বলা নেই, এমনকিবিস্তারিত পড়ুন
