জেলার খবর
নাজিরপুরে বিআরডিবি’র আয়োজনে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের নিয়ে গঠিত কিশোরী সংঘের সদস্যদের নিয়ে বাল্যবিবাহ ও ইভটিজিং রোধকল্পে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার উপজেলার হাজী আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী।বিশেষ অতিথি ছিলেন বিআরডিবি’র পিরোজপুর উপ-পরিচালক নাজমুল আনোয়ার। সভাপতিত্ব করেন নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া শাহনাজ তমা।অনুষ্ঠানে নাজিরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আহসান হাবীব, নাজিরপুর থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম, হাজী আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।প্রশিক্ষণ শেষে কিশোরীদের মাঝে ছাতা, খাতা, কলম, সেনেটারীবিস্তারিত পড়ুন
কাউখালীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে রবিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিনবিস্তারিত পড়ুন
কাউখালীকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো : মহিউদ্দিন মহারাজ এমপি

পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন মহারাজ বলেছেন, বিগত দিনে কাউখালীতে উন্নয়নের বৈষম্য হয়েছে। এ উপজেলায় তুলনামূলকভাবে রাস্তাঘাটসহ অন্যান্য উন্নয়নমূলক কাজ কম হয়েছে। আমি অবহেলিত কাউখালী উপজেলায় অগ্রাধিকার ভিত্তিতেবিস্তারিত পড়ুন
পিরোজপুরের মঠবাড়িয়ায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ : আহত-১

পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংর্ঘষে প্রাইভেটকারের চালক মো. এমদাদুল শেখ (২৮ নিহত হয়েছে। দুর্ঘটনায় আব্দুল্লাহ শেখ (২৫) নামে ওপর একজন গুরুত্বর আহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকেবিস্তারিত পড়ুন






