কাউখালীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে রবিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন মহারাজ।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান শামসুদ্দোহা চাঁদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিলটন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টু, আওয়ামী লীগ নেতা কাজী রুহিয়া বেগম হাসি, আওয়ামী লীগ নেতা সুনীল কুন্ড, শাহ মোহাম্মদ কাইয়ুম, অধ্যক্ষ অলক কর্মকার, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, আকবর হোসেন দুলাল, সোহাগ তালুকদার, এমদাদুল হক লাবিন, যুব মহিলা লীগের সভাপতি সাহিদা হকসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
