Sunday, June 23rd, 2024
রাসেলস ভাইপার নিয়ে বিভ্রান্তি, ভয় ও উদ্বেগ
দেশের বেশ কিছু জেলায় রাসেলস ভাইপার সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফেসবুকে বিষয়টি নিয়ে অনেকে নানাভাবে উদ্বেগ প্রকাশ করছেন। অনেকে প্রচার করছেন যে, সাপটি কামড় দিলে দ্রুত মানুষের মৃত্যু হয়। রাসেলস ভাইপার নিয়ে যেভাবে প্রচারণা চালানো হচ্ছে তাতে মনে হচ্ছে দেশের সব জেলায় জেলায় রাসেলস ভাইপার সাপে ভরে গেছে। অতি উৎসাহের প্রচারণায় শুধুমাত্র আতঙ্ক তৈরি হচ্ছে। চন্দ্রবোড়া বিষয়ক সত্য-মিথ্যা মিশ্রিত সংবাদ যে হারে প্রচার ও শেয়ার হচ্ছে তাতে আতঙ্কিত না হয়ে উপায় নেই। গুজব সত্যের চেয়ে বেশি বেগে চলে। রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ছড়ানোবিস্তারিত পড়ুন
বাংলাদেশ-ভারত বন্ধুত্ব : বঙ্গবন্ধু থেকে হাসিনা
বাংলাদেশ-ভারত বন্ধুত্ব ৫৩ বছরের। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর বাংলাদেশে ভারতবিরোধীতা বাড়তে থাকে। এখন সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে এই বিদ্বেষ প্রকাশ আরও বেড়েছে। কিছুদিন আগেও ‘ইন্ডিয়া বয়কট’ নিয়ে রীতিমত যুদ্ধ চলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ‘ইন্ডিয়া বয়কট’ ক্যাম্পেইনের অভিযোগ- বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচনে ভারত হস্তক্ষেপ করেনি, সরকারের সব কার্যক্রমকে সমর্থন দিয়েছিল। এরআগে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের হারে উল্লসিত হয়ে, কুরুচিপূর্ণ কমেন্ট করে, কনটেন্ট বানিয়ে বিদ্বেষ ছড়ানো হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। ভারতে কিছু হলেই যেন কিছু মানুষের অনুভূতি ব্যাপক নাড়া দিয়ে উঠে। ভারতে গরুর মাংস বিক্রির কারণে পিটিয়েবিস্তারিত পড়ুন
কাউখালীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে রবিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন মহারাজ। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান শামসুদ্দোহা চাঁদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিলটন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুলবিস্তারিত পড়ুন
পরিবহনের ধাক্কায় প্রাণ গেল বিদ্যালয়ের অফিস সহকারীর
বাগেরহাটের ফকিরহাটে ঢাকাগামী পরিবহনের ধাক্কায় শেখ জামির আলী (৫০) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে। সৈয়দ মহল্লা খোদেজা খাতুন সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অফিস সহকারী ছিলেন। রবিবার বেলা ১১টার দিকে ফকিরহাট আরা পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শেখ জামির আলী উপজেলার আট্টাকী গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে। ফকিরহাট ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে জামির আলী ফকিরহাট আরা পাম্প থেকে তেল নিয়ে মোটর সাইকেলযোগে খুলনার উদ্দেশ্যে রওনা দেন। পাম্প থেকে বের হলে খুলনাগামী গ্রীন লাইন নামে একটি পরিবহন তাকেবিস্তারিত পড়ুন
