পিরোজপুরের মঠবাড়িয়ায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ : আহত-১
পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংর্ঘষে প্রাইভেটকারের চালক মো. এমদাদুল শেখ (২৮ নিহত হয়েছে। দুর্ঘটনায় আব্দুল্লাহ শেখ (২৫) নামে ওপর একজন গুরুত্বর আহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে মঠবাড়িয়া উপজেলার সাফা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এমদাদুল সেখ পিরোজপুর পৌরসভার শেখবাড়ী এলাকার আলাউদ্দিন শেখের ছেলে। আহত আব্দুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও মঠবাড়িয়া থানা পুলিশ জানায়, পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের সাফা এলাকার মঠবাড়িয়া থেকে আসা পিরোজপুরগামী একটি প্রাইভেটকারের সাথে পিরোজপুরের দিক থেকে মঠবাড়িয়ার দিকে যাওয়া একটি ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক এমদাদুল শেখ ঘটনাস্থলেই মারা যায় এবং গুরুতর আহত হয় আব্দুল্লাহ। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসে।
পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. মো. মিরাজুল ইসলাম জানান, এমদাদুলকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল এবং আব্দুল্লাহ নামের একজনকে গুরুতর আহতবস্থায় আনা হয়। আহত আব্দুল্লা কে উন্নত চিকিৎসার জন্য রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুজ্জামান জানান, শুক্রবার রাতে উপজেরার সাফা এলাকায় একটি ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংর্ঘষে একজন নিহত ও অপর একজন আহত হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে ট্রাকের ড্রাইভার পলাতক রয়েছে।
