নাজিরপুর
নাজিরপুরে আগুনে পুড়লো ৪ ব্যবসা প্রতিষ্ঠান : ইউনিয়ন পরিষদে পেট্রোল বোমা নিক্ষেপ
পিরোজপুরের নাজিরপুরে দুর্বৃত্তদের দেয়া আগুনে ৪টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীদের দাবী। মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কবিরাজ বাড়ী বাজারে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে। এছাড়া একই রাতে উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়ন পরিষদে পেট্রোল বোমা নিক্ষেপ ও উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের অতুলনগর গ্রামের পিরোজপুর-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপর আগুন দেয় দুর্বৃত্তরা।উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. রাসেল শিকদার বলেন, কবিরাজ বাড়ি বাজারে দুর্বৃত্তদের দেয়া আগুনে বাজারের মোস্তফা মাঝির মুদি দোকান, শাহীন ভুইয়ার পার্টেস দোকান, আরাফাতের দর্জি দোকান ও সামাদ মাঝির একটি দোকান ঘর পুড়ে গেছে।ভুক্তভোগী মোস্তফা মাঝি জানান, তিনি উপজেলার সদর ইউনিয়ন জামায়াতের জেষ্ঠ্যবিস্তারিত পড়ুন
ড. জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

বিশিষ্ট কথা সাহিত্যিক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। পিরোজপুর প্রেসক্লাবের উদ্যোগে আজ রবিবার দুপুরে পিরোজপুর-হুলারহাট সড়কেরবিস্তারিত পড়ুন
নাজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রশ্নের সেট পরিবর্তনের দায়ে ৫ শিক্ষার্থী বহিস্কার

নাজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রশ্নের সেট পরিবর্তন করে পাশের শিক্ষার্থীর সেট অনুযায়ী উত্তরপত্র পূরণ করার দায়ে পাঁচজন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা সদরের সিরাজুল হক সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকেবিস্তারিত পড়ুন
