প্রধান সূচি

ড. জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

বিশিষ্ট কথা সাহিত্যিক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
পিরোজপুর প্রেসক্লাবের উদ্যোগে আজ রবিবার দুপুরে পিরোজপুর-হুলারহাট সড়কের সার্কিট হাউসের সামনের রাস্তায় এ কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, সাবেক সভাপতি একে আজাদ, সাবেক সাধারণ জহিরুল হক টিটু, শিরিনা আফেরোজ প্রমুখ।
মানববন্ধনে পিআইবি’র প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী ও বাংলাভিশন টেলিভিশনের সিনিয়র বার্তা সম্পাদক রুহুল আমীন রুশদসহ পিরোজপুরে কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হামলায় জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি ড. জাফর ইকবালের উপযুক্ত নিরাপত্তা দেওয়ারও দাবি জানান সাংবাদিকরা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial