প্রধান সূচি

Sunday, March 4th, 2018

 

পিরোজপুরে ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের প্রশিক্ষণ

পিরোজপুর জেলায় ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শেষ হয়েছে। আজ রবিবার প্রশিক্ষণের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন স্থানীয় সরকার বিভাগের পিরোজপুর উপ- পরিচালক কাজী তোফায়েল হোসেন। পিরোজপুর প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু’র সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিআইবি’র প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী, পিরোজপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, প্রশিক্ষণার্থী ফিরোজ আহম্মেদ, জুবায়ের জনি। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)’র উদ্যোগে এবং পিরোজপুর প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণে পিরোজপুর কর্মরত বিভিন্ন টেলিভিশনসহ ইলেকট্রনিক মিডিয়ার ৩৫ জন সাংবাদিক অংশ গ্রহণ করে।


ড. জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

বিশিষ্ট কথা সাহিত্যিক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। পিরোজপুর প্রেসক্লাবের উদ্যোগে আজ রবিবার দুপুরে পিরোজপুর-হুলারহাট সড়কের সার্কিট হাউসের সামনের রাস্তায় এ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, সাবেক সভাপতি একে আজাদ, সাবেক সাধারণ জহিরুল হক টিটু, শিরিনা আফেরোজ প্রমুখ। মানববন্ধনে পিআইবি’র প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী ও বাংলাভিশন টেলিভিশনের সিনিয়র বার্তা সম্পাদক রুহুল আমীন রুশদসহ পিরোজপুরে কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial