প্রধান সূচি

সাংবাদিক, কলামিষ্ট ও নাগরিক সমাজের সাথে

পিরোজপুরে মহিলা পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাতীয় সংসদে নারী আসনে সরাসরি নির্বাচন, আসন সংখ্যা বৃদ্ধি ও নির্বাচনী এলাকা পুন:নির্ধারন লক্ষ্যে পিরোজপুরে সাংবাদিক, কলামিষ্ট ও নাগরিক সমাজের সাথে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সন্ধ্যায় বাংলাদেশ মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে প্রাক্তন বিশ^বিদ্যালয় শিক্ষার্থী সংসদ (পুরাতন ডিসি অফিস) মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
পিরোজপুর মহিলা পরিষদের সভাপতি মনিকা মন্ডলের সভাপতিত্বে সভায় আলোচ্য বিষয়ের উপর লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ মহিলা পরিষদের পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সালমা রহমান হ্যাপী। এসময় তিনি আসন্ন জাতীয় সংসদে নারীদের জন্য সরসারি নির্বাচন ও নারীদের জন্য আসন সংখ্যা বৃদ্ধির দাবী জানান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক মাহামুদ হোসেন শুকুর, বাংলাদেশ সংবাদ সংস্থার পিরোজপুর প্রতিনিধি ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম চৌধুরী, পিরোজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি খালিদ আবু, গলতান্ত্রিক বাজেট আন্দোলনের জেলা শাখার আহবায়ক কাজী মজিবর রহমান, উন্নয়নকর্মী ও রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মইনুল আহসান মুন্না, পিরোজপুর টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, পিরোজপুর রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক খেলাফত হোসেন খসরু, ওয়াহিদুজ্জামান বাবু প্রমুখ। সভা পরিচালনা করেন মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial