নাজিরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
জেলার নাজিরপুর উপজেলায় দুই দিনব্যাপী ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০১৮ শুরু হয়েছে।সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে এ মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর-১ আসনের এমপি আলহাজ¦ একেএমএ আউয়াল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান আতিয়ার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস প্রমূখ।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং নাজিরপুর উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে।
‘উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় ১৫টি স্টল অংশ গ্রহণ করে। স্টলগুলোতে অংশ গ্রহণকারী স্কুল ও কলেজগুলো তাদের বিজ্ঞান ভিক্তিক ক্ষুদ্র ক্ষুদ্র আবিস্কার প্রদর্শন করছে।
