প্রধান সূচি

Monday, February 19th, 2018

 

নাজিরপুরে প্রশ্নপত্রের সেট পরিবর্তনের অভিযোগে কেন্দ্র সচিব বহিস্কার

পিরোজপুরের নাজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্রের সেট পরিবর্তনের অভিযোগে মাধব চন্দ্র দাস নামে এক কেন্দ্র সচিবকে বহিস্কার করা হয়েছে। উপজেলার সিরাজুল হক সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সোমবার এ ঘটনা ঘটে। তিনি ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, সোমবার ওই কেন্দ্রে জীববিজ্ঞান ও অর্থনীতি বিষয়ের ২৬৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। কেন্দ্রের সচিবের কারণে ওই দিনের জন্য বোর্ড কর্তৃক নির্ধারিত ‘ক’ সেটের পরিবর্তে ‘খ’ সেটের প্রশ্ন ব্যবহার করা হয়েছে। তিনি আরো জানান, পরীক্ষা শুরু হওয়ার ২১ মিনিট পরে বিষয়টি কর্তৃপক্ষের চোখে ধরা পড়লে ওই সেটবিস্তারিত পড়ুন


নাজিরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

জেলার নাজিরপুর উপজেলায় দুই দিনব্যাপী ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০১৮ শুরু হয়েছে।সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে এ মেলার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর-১ আসনের এমপি আলহাজ¦ একেএমএ আউয়াল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান আতিয়ার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস প্রমূখ। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং নাজিরপুরবিস্তারিত পড়ুন


সিনিয়র সহকারী সচিব হলেন কাউখালীর এসিল্যান্ড মাধবী রায়

সরকারের সিনিয়র সহকারী সচিব পদোন্নতি পেলেন পিরোজপুরের কাউখালীর সহকারী কমিশনার (ভূমি) মাধবী রায়। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ০৫.০০.০০০০.১৩৭.১২.০৭৫.১৭-৫৮ নং স্মারকে তার পদোন্নতির তথ্য নিশ্চিত হওয়া গেছে। মাধবী রায় ২০১৭ সালের ২৮ জুন কাউখালী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদে যোগদান করেন। মাধবী রায় পটুয়াখালী জেলার  বাসিন্দা। ৩১তম বিসিএস এর মাধ্যমে তিনি সরকারী চাকুরীতে যোগদান করেন। কাউখালীতে যোগদানের পরপরই তিনি ভূমি অফিসকে হয়রানীমুক্ত করে জনসেবামূলক প্রতিষ্ঠানে রূপান্তরের ঘোষণা দেন। গ্রহণ করেন অনেক ব্যতিক্রমী কর্মসূচি ও প্রশংসনীয় উদ্যোগ। তিনি ভূমি অফিসকে উমেদার, দালালমুক্ত করার ঘোষনা দেন। দালাল বা মধ্যস্বত্ত্বভোগীদের ব্যাপারে কঠোর নীতি অবলম্বনবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় ইয়াবা ও গাজাসহ দম্পতি গ্রেফতার

জেলার ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর গ্রামের ডাক্তার হাট এলাকা থেকে সোমবার বিকেলে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৫০ গ্রাম গাজাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ভান্ডারিয়া থানার উপ পরিদর্শক মো. কাইউম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল স্থানীয় ডাক্তার হাটে অভিযান চালায়। এ সময় মো. বাবুল হাওলাদার (৪৫) ও তার স্ত্রী রহিমা বেগম (৩৭) এর দেহ তল্লাশী করে ১০০ পিস ইয়াবা এবং ১৫০ গ্রাম গাজা পাওয়া যায়। এ দম্পতি দীর্ঘদিন গৌরিপুরসহ ভান্ডারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছে। আটক বাবুল হাওলাদার গৌরিপুর গ্রামের মৃত সফিজ উদ্দিন হাওলাদারেরবিস্তারিত পড়ুন


পিরোজপুরে শ্রমিক লীগের বর্ধিত সভা

জাতীয় শ্রমিক লীগ পিরোজপুর জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। পুরাতন পৌরসভাস্থ জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে সোমবার সকালে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। জাতীয় শ্রমিক লীগ পিরোজপুর জেলার আহবায়ক মজনু তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান মালেক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, সদস্য তৌহিদুল ইসলাম হিরু, তথ্য ও গবেশনা বিষয়ক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার মন্টু, জেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক লোকমান শেখ, বখতিয়ার হোসেনবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে বিএনপির আর্থিক অনুদান প্রদান

২০১৪ সালের ৫ জানুয়ারী নির্বাচন পরবর্তী সময় আন্দোলনে নিহত ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নের কালাইয়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে বিএনপির কর্মী মো. শুক্কুর আলীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন। সোমবার বিকেলে নিহত শুক্কুর আলীর নিজ বাড়ি পত্তাশী ইউনিয়নের কালাইয়া গ্রামে গিয়ে আলমগীর হোসেন প্রথমে নিহত শুক্কুর আলীর কবর জিয়ারত করেন। তিনি শুক্কুর আলীর পরিবারের খোজ খবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন। পরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে ঘোষিত গণস্বাক্ষর কর্মসূচীতে স্বাক্ষর করেন নিহত শুক্কুর আলীর পিতা সিদ্দিকুর রহমান। এসময় উপস্থিতবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউ টিন ও চেক বিতরণ

জেলার ভান্ডারিয়া উপজেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউ টিন ও চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে জাতীয়পার্টি জেপি চেয়ারম্যান এবং পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এর নির্দেশে উপজেলা প্রশাসনের উদ্যোগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ উপজেলার হাসপাতাল সংলগ্ন ৫ জন ব্যবসায়ীকে প্রত্যেককে ১ বান্ডিল ঢেউ টিন ও ৩ হাজার টাকার চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী। এসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেন ও পৌর কাউন্সিলর এনামুল কবির টিপু তালুকদার উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত শুক্রবার রাতে এক অগ্নিকান্ডে এসব ব্যবসায়ীর দোকানঘর পুড়ে যায়।


ভান্ডারিয়ায় ন্যাশনাল সার্ভিসের কর্মী সংযুক্তিকরণ বিষয়ক সভা

জেলার ভান্ডারিয়ায় উপজেলায় সোমবার বিকেলে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে ন্যাশনাল সার্ভিস কর্মসূচী (৬ষ্ঠ পর্ব) এর আওতায় ন্যাশনাল সার্ভিস কর্মী সংযুক্তি বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, পৌর কাউন্সিলর ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু, গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবু জাফর প্রমূখ।


কাউখালীতে প্রতিপক্ষের আঘাতে বৃদ্ধ নিহত

জেলার কাউখালী উপজেলার ধাবড়ী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের আঘাতে আব্দুল হাকিম হাওলাদার (৮৫) নামে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার সকাল ১০ টার দিকে সয়না-রঘুনাথপুর ইউনিয়নের ধাবড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হাকিম হাওলাদার মৃত গহুর আলী হাওলাদারের ছেলে। কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, ধাবরী গ্রামের কাদের হাওলাদার ওরফে কাদের ডিলারের সাথে আব্দুল হাকিমের জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার সকালে উভয় পক্ষ জমিজমা মাপ দেয়ার সময় তারা তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে হাকিম হাওলাদারকে আঘাত করে প্রতিপক্ষের লোকজন। মুমূর্ষ অবস্থায়বিস্তারিত পড়ুন


পিরোজপুর ছাত্র-যুব ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদ ও পিরোজপুর জেলা শাখার নবগঠিত কমিটির বিরুদ্ধে একদল কুচক্রিমহল মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে সংগঠনটির জেলা শাখা। সোমবার সকালে স্থানীয় টাউন ক্লাবের সামনে থেকে এ উপলক্ষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে টাউন ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা শাখার সভাপতি শুভদ্বীপ শিকদার শুভ, সহ-সভাপতি শুভ দাস, সম্পাদক জয়দেব চক্রবর্তী, যুগ্ম সম্পাদক পলাশ মিস্ত্রী প্রমুখ। এসময় জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial