প্রধান সূচি

Monday, February 19th, 2018

 

পাইকগাছায় সাবেক এমপির মতবিনিময় ও গণসংযোগ

আগামী ৩ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনায় আগমন সফল করার লক্ষে পাইকগাছার আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেছেন সাবেক সংসদ সদস্য এডভোকেট সোহরাব আলী সানা। তিনি সোমবার সকালে আইনজীবী কার্যালয়ে দলীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এরআগে রবিবার বিকেলে তিনি উপজেরার লতার শামুকপোতা বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করে প্রধানমন্ত্রীর খুলনার সফর সফল করার আহ্বান জানান। একই সাথে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী কর্তৃক দলীয় মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আনোয়ার ইকবাল মন্টু, আনন্দ মোহনবিস্তারিত পড়ুন


দৈনিক স্পন্দন পত্রিকার প্রকাশক ও সম্পাদকের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশের নিন্দা

দৈনিক স্পন্দন পত্রিকার প্রকাশক, সম্পাদক ও জাতীয় সংসদ সদস্য আফিল উদ্দীনের বিরুদ্ধে একটি পত্রিকায় মতগড়া, মিথ্যা ও ভিত্তিহীন এবং বানোয়াট সংবাদ প্রকাশের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাব পাইকগাছার নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সহ-সভাপতি গাজী মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র রায়, যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান মিজান, কোষাধ্যক্ষ আশিষ রায় চৌধুরী মিন্টু, দপ্তর সম্পাদক মৃত্যুঞ্জয় সরদার, পাঠাগার সম্পাদক শ্যাম সুন্দর ভদ্র, সদস্য গাজী আব্দুল আলিম, আফরা নাজলীন, প্রাণকৃষ্ণ দাশ, পঞ্চানন সানা, নাসরিন সুলতানা রানী, মোঃ আলাউদ্দীন গাজী, আনারুল ইসলাম, মধুসূদন মন্ডল প্রমুখ।


শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশনে পিরোজপুরে প্রশিক্ষণ কর্মশালা

আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা পর্যায়ে শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা। শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতার প্রস্তুতি উপলক্ষে পিরোজপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রস্তুতিমূলক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে জেলা প্রশাসন। সোমবার সকালে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমান। কর্মশালায় জেলার সাত উপজেলা থেকে বিজয়ী ১০ জন করে তিনটি বিভাগে মোট ২১০ জন প্রতিযোগি অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ কর্মশালায় জেলা শিল্পকলা একাডেমীর সংগীত বিষয়ক শিক্ষকবৃন্দ প্রতিযোগীদের শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশনের প্রশিক্ষণ দেন।


ভান্ডারিয়ায় ১২ মন ঝাটকা জব্দ

জেলার ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়ন সংলগ্ন কঁচা নদী থেকে রবিবার সন্ধ্যায় কোস্টগার্ডের পিরোজপুর জোনের কন্টিনজেন্ট অফিসার মো. মাহাবুব আলমের নেতৃত্বে ও  উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে পটুয়াখালী থেকে ঝাটকা বোঝাই একটি মাছের ট্রলার পিরোজপুরের পাড়েরহাট মৎস্য বন্দরে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এফ বি সোহেল নামের একটি ফিসিং ট্রলার থেকে ১২ মন ঝাটকা জব্দ করা হয়। পরে জব্দকৃত ঝাটকা ওই ইউনিয়নের ৭টি এতিম খানায় বিতরণ করা হয় বলে জানিয়েছেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল।


পাইকগাছায় কাঁকড়ার হ্যাচারীতে বিষ প্রয়োগ

পাইকগাছায় অনুপম সরকার নামে এক কাঁকড়া চাষীর হ্যাচারীতে বিষ প্রয়োগ করায় কাঁকড়া মারা গিয়ে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। রবিবার গভীর রাতে বিষ প্রয়োগের এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন অনুপম সরকার। জানা গেছে, উপজেলার লতা ইউনিয়নের শংকরদানা গ্রামের সুরেশ চন্দ্র সরকারের ছেলে অনুপম সরকারের বাড়ীর পাশে একটি কাঁকড়া হ্যাচারী রয়েছে। হ্যাচারীতে কয়েক লক্ষ টাকার কাঁকড়া মজুদ করা ছিল। রবিবার রাতে কে বা কারা হ্যাচারীতে বিষ প্রয়োগ করলে সমস্ত কাঁকড়া ও মাছ মারা যায়। সোমবার সকালে মরা কাঁকড়া দেখে বিষ প্রয়োগের বিষয়টি টের পান অনুপম ও তার পরিবার।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial