প্রধান সূচি

ইন্দুরকানীতে বিএনপির আর্থিক অনুদান প্রদান

২০১৪ সালের ৫ জানুয়ারী নির্বাচন পরবর্তী সময় আন্দোলনে নিহত ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নের কালাইয়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে বিএনপির কর্মী মো. শুক্কুর আলীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন।

সোমবার বিকেলে নিহত শুক্কুর আলীর নিজ বাড়ি পত্তাশী ইউনিয়নের কালাইয়া গ্রামে গিয়ে আলমগীর হোসেন প্রথমে নিহত শুক্কুর আলীর কবর জিয়ারত করেন। তিনি শুক্কুর আলীর পরিবারের খোজ খবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।

পরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে ঘোষিত গণস্বাক্ষর কর্মসূচীতে স্বাক্ষর করেন নিহত শুক্কুর আলীর পিতা সিদ্দিকুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, ইন্দুরকানী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলার ভাইস চেয়ারম্যান ফাইজুল কবির তালুকদার, সাবেক উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মো. ফরিদ আহম্মেদ, জেলা ছাত্রদল নেতা তানজিদ হাসান (শাওন), উপজেলা ছাত্রদলের সভাপতি মো. শহিদুল ইসলাম শহিদ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আল-আমিন প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial