কাউখালী
কাউখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান : ৭ হাজার মিটার সুতার জাল জব্দ
পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ রক্ষায় কচাঁ নদীতে অভিযান চালিয়ে ৭ হাজার মিটার সুতার জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ ও নৌ পুলিশ । পরে জব্দ করা এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।বৃহস্পতিবার দুপুরে কচাঁ নদীসহ উপজেলার বিভিন্ন নদীতে জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সান্নামত নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান ও নৌ পুলিশের একটি দল উপস্থিত ছিল।উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে সরকার ২২ দিনের জন্য ইলিশ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। এ সময় ইলিশ ধরা, পরিবহন, মজুত, বাজারজাত ওবিস্তারিত পড়ুন
কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাম মেশিন চালু

পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো আল্ট্রাসনোগ্রাম মেশিন চালু করা হয়েছে। মঙ্গলবার দুপুরে হাসপাতালের নতুন ভবনের স্বাস্থ্যসেবা ডিজিটালাইজেশনের অংশ হিসেবে এ সেবা উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ওবিস্তারিত পড়ুন








