কাউখালীতে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ
পিরোজপুরের কাউখালীতে ‘সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ’ প্রকল্পের উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায় ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে এ কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনু ও উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানা। এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোমা রানী দাস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুনীল কুন্ডু, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, ইউপি চেয়ারম্যান আবু সাইদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোমা রানী দাস জানান, ভর্তুকি মূল্যে উপজেলার ১৩টি পাওয়ার টিলার চালিত সিডার মেশিন এবং ধান মাড়াই মেশিন ৩টি বিতরণ করা হয়েছে।
Please follow and like us:
« কাউখালীতে নির্ধারিত দামে মিলছে না এলপি গ্যাস (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুর মাসব্যাপী শিল্প ও বানিজ্য মেলার উদ্বোধন »
