প্রধান সূচি

Tuesday, February 14th, 2023

 

পিরোজপুর মাসব্যাপী শিল্প ও বানিজ্য মেলার উদ্বোধন

পিরোজপুরে মাসব্যাপী শিল্প ও বানিজ্য মেলা শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের জেলা স্টেডিয়াম মাঠে দি পিরোজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির আয়োজনে এ মেলার উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে দি পিরোজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুনিরা পারভিন, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু,সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনাবিস্তারিত পড়ুন


কাউখালীতে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

পিরোজপুরের কাউখালীতে ‘সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ’ প্রকল্পের উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায় ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে এ কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনু ও উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানা। এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোমা রানী দাস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুনীল কুন্ডু, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, ইউপি চেয়ারম্যান আবু সাইদ প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোমা রানী দাসবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial