প্রধান সূচি

কাউখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

পিরোজপুরের কাউখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। ‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়’ এই স্লোগানে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়।
শুক্রবার সকাল ১০টার দিকে বের হওয়া র‌্যালিটি উপজেলার শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন- কাউখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম আব্দুস শহীদ, আমরাজুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন, কাউখালী সরকারি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম বাবু, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, প্রকৌশলী মো.আসাদুজ্জামান সাকির, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হাকিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহসি কবীর প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial