প্রধান সূচি

কাউখালীতে মুক্তিযোদ্ধা পরিবারের মিলন মেলা

পিরোজপুরের কাউখালীতে সন্ধ্যা নদীর তীরে মুক্তিযোদ্ধা পরিবারের মিলন মেলা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউখালী শাখার উদ্যোগে শনিবার সকাল থেকে সন্ধ্যা নদীর তীরে কাউখালী ইকো পার্কে কাউখালীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানা, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এভোকেট এ.কে.এম আবদুস শহীদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, উপজেলা জেপি’র সাধারণ সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউখালী শাখার সভাপতি শাহাজাদী রেবেকা শাহীন চৈতি, সাধারণ সম্পাদক রাকিব উদ্দিন পাভেলসহ মুক্তিযোদ্ধা ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial