Editor
জামায়াতে নেতারা হাসি মুখে ফাঁসি বরণ করেছে, কিন্তু আপোষ করেননি : অ্যাডভোকেট হেলাল
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারী জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, জামায়াত নেতারা বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে অনেক অত্যাচার জুলুমের শিকার হয়েছে, জীবন দিয়েছে। জামায়াতের নেতারা হাসি মুখে ফাঁসি বরণ করেছে কিন্তু আপোষ করেননি। এর প্রতিদানে জনগণ আমাদের ব্যাপক ভোট দিয়েছেন। কিন্তু বিগত নির্বাচনে বিভিন্ন স্থানে আমাদের ভোট ছিনিয়ে নেয়া হয়েছে।তিনি আরও বলেন, বর্তমান সরকার নির্বাচনের পূর্বে নানা রকমের পরিবর্তনের প্রতিশ্রæতি দিয়ে প্রতারণা করেছে। এই কথাগুলো জনগণের কাছে তুলে ধরতে হবে। জামায়াতে ইসলামী সংসদের ভিতরে অন্যায়ের প্রতিবাদ করছে। রাজপথে প্রতিবাদ অব্যাহত রেখেছে। জামায়াতের ভ‚মিকা জনগণের কাছেবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় সরকারি বই বিক্রি : প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা
পিরোজপুরের মঠবাড়িয়ায় সরকারি বিধিমালা লঙ্ঘন করে বিদ্যালয়ের নতুন-পুরানো ও অব্যবহৃত সরকারি পাঠ্যপুস্তক ভাঙারির দোকানে বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত শিক্ষকের নাম মো. আকতার হোসেন। তিনি উপজেলার সরকারি হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।গত ২৬ জুন দুপুরে পৌর শহরের বহেরাতলা এলাকার একটি ভাঙারির দোকানের সামনে থেকে ট্রাকে ভর্তি করার সময় স্থানীয় জনতা বিপুল পরিমাণ বইসহ একটি ট্রাক আটক করে। এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের হিসাবরক্ষক মো. কবির হোসেন বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।এজাহার ওবিস্তারিত পড়ুন
কাউখালীতে গাঁজা গাছসহ যুবক গ্রেপ্তার
পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী গ্রাম থেকে বিশেষ অভিযান চালিয়ে একটি গাঁজা গাছসহ মো. বাবু হাওলাদার (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার রাতে কাউখালী থানার এসআই মো. মহিউদ্দিন শেখের নেতৃত্বে এসআই মাসুদ আল মামুন ও এএসআই মো. খায়রুল হাসানের সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিয়ালকাঠী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বাবু হাওলাদারের পৈত্রিক বাগানে অভিযান চালিয়ে প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। গাছটির কাঁচা পাতা ও মূলসহ ওজন প্রায় ৪০০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি বিক্রয়ের উদ্দেশ্যেবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় অস্বাভাবিক মৃত্যুর হার বাড়ছে : দুই মাসে ১৯ জনের লাশ উদ্ধার
পিরোজপুরের মঠবাড়িয়ায় গত দুই মাসে হত্যা, আত্মহত্যা, বজ্রপাত মাটি ধ্বস বিদ্যুৎপৃষ্ট ও পানিতে ডুবে শিশুসহ ১৯ জন নারী-পুরুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।এরমধ্যে ২৪ মে উপজেলার ধানীসাফা ইউনিয়নের ফুলঝুড়ি গ্রামের ইউসুফ শরীফ ও একই দিনে টিকিকাটা ইউনিয়নের পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের কাপড় ব্যবসায়ী আব্দুল কাইয়ুমের হত্যাকান্ড এবং ৩০ মে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে মাটি চাপায় রশিদ ব্যাপারী ও সাগর হাওলাদারের মৃত্যুতে জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। রশিদ ব্যাপারী ও সাগর হাওলাদার ম্যাগনেটিক পিলারের সন্ধানে মাটি খুঁড়তে গিয়ে নিহত হলেও তাৎক্ষণিকভাবে খুন হওয়ার খবর ছড়িয়ে পড়ে। পরে থানা পুলিশবিস্তারিত পড়ুন
পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ট্রাফিক পুলিশ ও দিনমজুরদের মধ্যে ছাতা বিতরণ
পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ছাতা বিতরণ করেছেন জেলা ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।আজ বুধবার সকালে পিরোজপুর শহরে বড় মসজিদ মোড় এবং পুরাতন বাসস্ট্যান্ডে ট্রাফিক পুলিশ ও রিক্সাচালক দিনমজুরদের মধ্যে কয়েক শতাধিক ছাতা বিতরণ করা হয়।এসময় জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, তীব্র রোদ ও বৃষ্টি থেকে রক্ষা পেতে ট্রাফিক পুলিশ ও সাধারণ রিক্সাচালক দিনমজুরদের মাঝে জেলা পরিষদের পক্ষ থেকে ছাতা বিতরণ করা হয়েছে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।এদিন শহরের ট্রাফিক পুলিশ, দিনমজুর ও রিক্সাচালকদের মাঝেবিস্তারিত পড়ুন
২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস হয়েছে| নতুন অর্থবছরের প্রথম দিন ১ জুলাই থেকে এ বাজেট কার্যকর হবে| তিন সপ্তাহের আলোচনা, সমালোচনা ও একাধিক গুরুত্বপূর্ণ সংশোধনীর পর কন্ঠভোটে মঙ্গলবার এ বাজেট পাস হয়|এর আগে সোমবার অর্থবিলে মোট ৬৮টি সংশোধনী আনা হয়েছে| এটি দেশের ৫৫তম বাজেট এবং চলতি বছরের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি সরকারের প্রথম বাজেট|গত ১১ জুন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেন|এরপর সংসদ সদস্যরা টানা তিন সপ্তাহ বাজেটের ওপর আলোচনা করেন| বিরোধী দলের সদস্যরা করনীতি, মূল্যস্ফীতি,বিস্তারিত পড়ুন
জিআই স্বীকৃতির পর চাহিদা বেড়েছে
উৎপাদন কমে সংকটে সুন্দরবনের প্রাকৃতিক মধু
ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার পর দেশ-বিদেশে সুন্দরবনের প্রাকৃতিক মধুর চাহিদা কয়েকগুণ বেড়েছে। কিন্তু উৎপাদন আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় রপ্তানি তো দূরের কথা, স্থানীয় বাজারের চাহিদাও পূরণ করা যাচ্ছে না। ফলে খুচরা বাজারে প্রকারভেদে প্রতি কেজি মধুর দাম বেড়েছে ৩০০ থেকে ৪০০ টাকা। একই সঙ্গে বাজারে খাঁটি মধুর সংকট তৈরি হওয়ায় সুযোগ নিচ্ছে ভেজাল ব্যবসায়ীরা।মৌয়াল ও ব্যবসায়ীরা জানান, উৎপাদন কমে যাওয়ায় খাঁটি সুন্দরবনের মধু এখন অনেকের নাগালের বাইরে চলে গেছে। পর্যাপ্ত মান নিয়ন্ত্রণ ও পরীক্ষার ব্যবস্থা না থাকায় ক্রেতারা চড়া দামে মধু কিনেও প্রতারিত হচ্ছেন। এতে একদিকে যেমনবিস্তারিত পড়ুন
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস
পিরোজপুরে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা, শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে|‘শিশুশ্রমকে লাল কার্ড : শিশুদের জন্য ন্যায্যতা, প্রাপ্তবয়স্কদের জন্য মর্যাদাপূর্ণ কাজ’ এ প্রতিপাদ্যে সোমবার সকাল ১১টায় পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক সাইফ স্মৃতি সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে|পিরোজপুর জেলা প্রশাসন, বরিশাল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, পিরোজপুর এপির সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়|সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ| সভা সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশন পিরোজপুরের প্রোগ্রাম অফিসার লিপি পান্ডে| শিশুশ্রমের বর্তমান চিত্র ও করণীয়বিস্তারিত পড়ুন
পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
শিক্ষার্থীদের মাঝে প্রকৃতিপ্রেম, পরিবেশ সচেতনতা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস)’ প্রকল্পের আওতায় মাদ্রাসা পর্যায়ে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগানে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে|সোমবার বেলা ১২টায় মাদ্রাসা মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়| এ সবাই মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ মহিউদ্দিন পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার গুরুত্ব তুলে ধরেন|তিনি বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেওবিস্তারিত পড়ুন
কাঁঠালিয়ায় বিনামুল্যে সারবীজ ও চারা বিতরণ
ঝালকাঠির কাঁঠালিয়ায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পূনর্বাসন সহায়তা খাতে বৃক্ষরোপন কর্মসূচির আওতায় নারকেলসহ বিভিন্ন জাতের চারা ও উফশী আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে| উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়|প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন সহকারি কমিশনার (ভূমি) সুমি রানী বল| সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ ফাতেমা ইসলাম| এসময় প্রান্তিক কৃষক, জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন| সভাশেষে কৃষকদের মাঝে চারা, সার, বীজসহ প্রণোদনা সামগ্রী বিতরণ করা হয়|
