বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস
পিরোজপুরে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা, শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে|
‘শিশুশ্রমকে লাল কার্ড : শিশুদের জন্য ন্যায্যতা, প্রাপ্তবয়স্কদের জন্য মর্যাদাপূর্ণ কাজ’ এ প্রতিপাদ্যে সোমবার সকাল ১১টায় পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক সাইফ স্মৃতি সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে|
পিরোজপুর জেলা প্রশাসন, বরিশাল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, পিরোজপুর এপির সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়|
সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ| সভা সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশন পিরোজপুরের প্রোগ্রাম অফিসার লিপি পান্ডে| শিশুশ্রমের বর্তমান চিত্র ও করণীয় নিয়ে তথ্য উপস্থাপন করেন ওয়ার্ল্ড ভিশন পিরোজপুর এপির ম্যানেজার লিন্ডা দফো| বক্তব্য রাখেন, উদ্দীপন এর সামাজিক বিভাগের প্রোগ্রাম অফিসার অমিত বিশ্বাসসহ অন্যরা|
সভা শেষে শ্রমজীবী শিশুদের লেখাপড়ায় উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ করা হয়| এছাড়া দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়|
