জামায়াতে নেতারা হাসি মুখে ফাঁসি বরণ করেছে, কিন্তু আপোষ করেননি : অ্যাডভোকেট হেলাল
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারী জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, জামায়াত নেতারা বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে অনেক অত্যাচার জুলুমের শিকার হয়েছে, জীবন দিয়েছে। জামায়াতের নেতারা হাসি মুখে ফাঁসি বরণ করেছে কিন্তু আপোষ করেননি। এর প্রতিদানে জনগণ আমাদের ব্যাপক ভোট দিয়েছেন। কিন্তু বিগত নির্বাচনে বিভিন্ন স্থানে আমাদের ভোট ছিনিয়ে নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার নির্বাচনের পূর্বে নানা রকমের পরিবর্তনের প্রতিশ্রæতি দিয়ে প্রতারণা করেছে। এই কথাগুলো জনগণের কাছে তুলে ধরতে হবে। জামায়াতে ইসলামী সংসদের ভিতরে অন্যায়ের প্রতিবাদ করছে। রাজপথে প্রতিবাদ অব্যাহত রেখেছে। জামায়াতের ভ‚মিকা জনগণের কাছে প্রশংসিত হচ্ছে।
বৃহস্পতিবার বাদ আসর পিরোজপুরে আল্লামা সাঈদী ফাউন্ডেশন মিলনায়তনে বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন উপলক্ষে এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রস্তুতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর জহির উদ্দিন মুহাম্মদ বাবর, কেন্দ্রীয় শূরা সদস্য ও বরিশাল অঞ্চল টীম সদস্য অধ্যাপক শাহ আলম, কেন্দ্রীয় শূরা সদস্য ও ঝালকাঠি জেলা আমীর এডভোকেট হাফিজুর রহমান।
কেন্দ্রীয় শূরা সদস্য ও পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ (অব:) তাফাজ্জল হোসাইন ফরিদ সভায় সভাপতিত্ব করেন।
সভায় জেলার সকল উপজেলা আমীর-সেক্রেটারি, শূরা-কর্ম পরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন।
