প্রধান সূচি

Thursday, July 2nd, 2026

 

পিরোজপুরের মঠবাড়িয়ায় খাল থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের দধিভাঙ্গা বাজার সংলগ্ন একটি খালের স্লুইজ গেট থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (আনুমানিক ৩০ বছর) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ|বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে মঠবাড়িয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়|স্থানীয় সূত্রে জানা যায়, দধিভাঙ্গা বাজার সংলগ্ন খালে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন| পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে মরদেহটি উদ্ধার করেন| তবে ঘটনাস্থলে উপস্থিত কেউ ওই নারীর পরিচয় শনাক্ত করতে পারেননি|পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের সময় ওই নারীর কোমরে একটি ব্যাগ বাঁধা ছিল| ব্যাগটি তল্লাশি করেবিস্তারিত পড়ুন


জামায়াতে নেতারা হাসি মুখে ফাঁসি বরণ করেছে, কিন্তু আপোষ করেননি : অ্যাডভোকেট হেলাল

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারী জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, জামায়াত নেতারা বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে অনেক অত্যাচার জুলুমের শিকার হয়েছে, জীবন দিয়েছে। জামায়াতের নেতারা হাসি মুখে ফাঁসি বরণ করেছে কিন্তু আপোষ করেননি। এর প্রতিদানে জনগণ আমাদের ব্যাপক ভোট দিয়েছেন। কিন্তু বিগত নির্বাচনে বিভিন্ন স্থানে আমাদের ভোট ছিনিয়ে নেয়া হয়েছে।তিনি আরও বলেন, বর্তমান সরকার নির্বাচনের পূর্বে নানা রকমের পরিবর্তনের প্রতিশ্রæতি দিয়ে প্রতারণা করেছে। এই কথাগুলো জনগণের কাছে তুলে ধরতে হবে। জামায়াতে ইসলামী সংসদের ভিতরে অন্যায়ের প্রতিবাদ করছে। রাজপথে প্রতিবাদ অব্যাহত রেখেছে। জামায়াতের ভ‚মিকা জনগণের কাছেবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় সরকারি বই বিক্রি : প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

পিরোজপুরের মঠবাড়িয়ায় সরকারি বিধিমালা লঙ্ঘন করে বিদ্যালয়ের নতুন-পুরানো ও অব্যবহৃত সরকারি পাঠ্যপুস্তক ভাঙারির দোকানে বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত শিক্ষকের নাম মো. আকতার হোসেন। তিনি উপজেলার সরকারি হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।গত ২৬ জুন দুপুরে পৌর শহরের বহেরাতলা এলাকার একটি ভাঙারির দোকানের সামনে থেকে ট্রাকে ভর্তি করার সময় স্থানীয় জনতা বিপুল পরিমাণ বইসহ একটি ট্রাক আটক করে। এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের হিসাবরক্ষক মো. কবির হোসেন বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।এজাহার ওবিস্তারিত পড়ুন


কাউখালীতে গাঁজা গাছসহ যুবক গ্রেপ্তার

পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী গ্রাম থেকে বিশেষ অভিযান চালিয়ে একটি গাঁজা গাছসহ মো. বাবু হাওলাদার (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার রাতে কাউখালী থানার এসআই মো. মহিউদ্দিন শেখের নেতৃত্বে এসআই মাসুদ আল মামুন ও এএসআই মো. খায়রুল হাসানের সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিয়ালকাঠী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বাবু হাওলাদারের পৈত্রিক বাগানে অভিযান চালিয়ে প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। গাছটির কাঁচা পাতা ও মূলসহ ওজন প্রায় ৪০০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি বিক্রয়ের উদ্দেশ্যেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial